ঢাকা ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ Logo স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি। Logo কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫তম সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের অনুমোদন Logo বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ Logo নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড Logo মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল Logo আইএলও’র সঙ্গে বৈঠকে সামাজিক সুরক্ষা ও নারী-শিশু উন্নয়নে সহযোগিতা জোরদারের অঙ্গীকার Logo বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক Logo কুমিল্লায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠাকুরগাঁওয়ের এক যুবকের মৃত্যু
দেশের উন্নয়ন ও নারী শিক্ষার গুরুত্বে সকলকে এগিয়ে আসার আহ্বান

মুক্তিযুদ্ধ ছিলো জুলুম ও বঞ্চনার বিরূদ্ধে সশস্ত্র প্রতিবাদ – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : মুক্তিযুদ্ধকে জুলুম ও বঞ্চনার বিরূদ্ধে সশস্ত্র প্রতিবাদ হিসেবে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার উত্তর ঝাপুয়ায় আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসার দুই দশক পূর্তি ও আল-ঈমান স্মারক-২ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ধর্ম উপদেষ্টা বলেন, মহান বিজয়ের ৫৪ পেরিয়ে ৫৫ বছরে পা দিয়েছি। এই ৫৪ বছরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে অনেক ফারাক রয়ে গেছে। আমরা অনেক কিছু পেয়েছি,  কিন্তু প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কম। আমরা ভালো মানুষ হতে পারিনি। তিনি সকলকে চুরি, লুটতরাজ, দুর্নীতি, নারী নির্যাতনসহ দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিহার করে চরিত্রবান মানুষ হওয়ার অনুরোধ জানান। এছাড়া, বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, আমাদের সমসাময়িক কিংবা কিছু আগে বা পরে পৃথিবীর বেশ কিছু রাষ্ট্র স্বাধীন হয়েছে। এসকল দেশগুলো কোথায় চলে গেছে। তাদের জিডিপি, মাথাপিছু আয়, রিজার্ভ প্রভৃতি উন্নয়ন সূচকগুলো ঈর্ষণীয়। আর আমরা দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি বানাই। এজাতীয় লোকদেরকে দেশের শত্রু বলে অভিহিত করেন উপদেষ্টা।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন,
নারীরা যুগে যুগে আমাদের সমাজের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের রাষ্ট্র পরিচালনায়ও তারা তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। এমনকি যুদ্ধের ময়দানেও নারীরা যুদ্ধ করেছে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও নারীরা অসামান্য অবদান রেখেছে। নারী শিক্ষার বিকাশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদের ডীন ও আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ রশীদ জাহেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে চট্টগ্রামের জামিয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার প্রধান পরিচালক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন। এতে
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আবুল হাশেম,
মহেশখালী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার আবু জাফর মজুমদার, অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান ও মাদ্রাসার বোর্ড অব ডিরেক্টরসের সদস্য এখলাসুর রহমান প্রমুখ।

পরে উপদেষ্টা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেওদীঘিতে নির্মাণাধীন ইসলামিক মিশন সেন্টার পরিদর্শন করেন।

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

দেশের উন্নয়ন ও নারী শিক্ষার গুরুত্বে সকলকে এগিয়ে আসার আহ্বান

মুক্তিযুদ্ধ ছিলো জুলুম ও বঞ্চনার বিরূদ্ধে সশস্ত্র প্রতিবাদ – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আপডেট সময় ০৪:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫