ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাতৃত্বের বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo বাহুবলে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা। Logo অংশীদারিত্ব ও বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের পুনঃপ্রতিশ্রুতি Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে  FAO এর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ Logo পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ Logo টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে ‎- পানিসম্পদ মন্ত্রী Logo আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু Logo লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক Logo বাংলাদেশ–জাপান সম্পর্ক আস্থা ও অগ্রগতির দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত: সমাজকল্যাণ মন্ত্রী Logo মধ্যনগরের সুর্য সন্তান  বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।
ছায়ানট ভবনে হামলা গণতান্ত্রিক উত্তরণ বানচালের ষড়যন্ত্র—পরিদর্শন শেষে কড়া বার্তা মোস্তফা সরয়ার ফারুকীর

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে – সংস্কৃতি উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ছায়ানট ভবনে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত প্রত্যেককে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে তিনি ধানমন্ডির শংকরে ছায়ানট ভবন পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত হওয়া জায়গাগুলো দেখেন এবং ছায়ানটের সংগঠক পার্থ তানভীর নভেদসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শন শেষে সংস্কৃতি উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘সিসি ক্যামেরা ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনার কাজ চলছে। এই ভবনে হামলা চালানো হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। আমি ছায়ানট কর্তৃপক্ষকে জানিয়েছি, ক্ষয়ক্ষতি নিরূপন করে যাবতীয় সংস্কার কার্যক্রম শেষ করে প্রতিষ্ঠানটি যেন দ্রুত চালু করা যায় এ ব্যাপারে আর্থিক সহায়তাসহ সরকার সব ধরনের সহায়তা দেবে। ছায়ানট পরিচালনা কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে এ বিষয়ে আমাদেরকে জানাবেন বলে জানিয়েছেন।’

‘এই ভবনের নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি। ছায়ানটের বাইরে বিজিবি ও পুলিশ কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। আমি উপদেষ্টা পরিষদের অন্যান্যদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছি,’ বলেন তিনি।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা অবশ্যই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র। আজ আমাদের কথা বলার কথা শহীদ ওসমান হাদিকে নিয়ে। আজ আমাদের শোকাতুর হওয়ার কথা। প্রসঙ্গ ঘুরিয়ে দিয়েছে কারা? কারা প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে হামলা করেছে? যারা করেছে তারা বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ চায় না।’

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, ‘এই জাতীয় শোকের মুহূর্তে এক শ্রেণীর হঠকারী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-এ হামলা চালিয়ে ক্ষয়-ক্ষতি সাধন করেছে। মৃত্যুঞ্জয়ী হাদীর মৃত্যুতে কোনো সাংস্কৃতিক সংগঠনে হামলা কেবল একটি ফৌজদারী অপরাধই নয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনারও পরিপন্থী।’

জনপ্রিয় সংবাদ

মাতৃত্বের বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ছায়ানট ভবনে হামলা গণতান্ত্রিক উত্তরণ বানচালের ষড়যন্ত্র—পরিদর্শন শেষে কড়া বার্তা মোস্তফা সরয়ার ফারুকীর

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে – সংস্কৃতি উপদেষ্টা

আপডেট সময় ১২:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫