ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ–দক্ষিণ কোরিয়ার মধ্যে  দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত Logo বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ Logo রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে— মশককর্মীদের উদ্দেশ্যে ডিএনসিসি প্রশাসক Logo ওমরাহ করতে সৌদি আরবে পৌছেছেন নাহিদ ইসলাম Logo সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo বাউফলে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে এডিবি কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাৎ Logo ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ Logo যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ-শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খুলনায় চাকরি মেলায় বলেন, ভবিষ্যতের প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রথাগত শিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপ অপরিহার্য।

প্রথাগত শিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপের উপর গুরুত্ব দিতে হবে – সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ড. মোহাম্মদ আবু ইউছুফ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, আমরা শুধু প্রথাগত বিএ, এমএ পাস করছি এবং তাতেই সমাজে খুব গুরুত্ব ও মূল্য দিচ্ছি । এতে আমাদের ভবিষ্যৎ কিন্তু সংকটাপন্ন হতে পারে- যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্কিল ডেভেলপের প্রতি গুরুত্ব না দেই। তাই প্রথাগত শিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপের উপর গুরুত্ব দিতে হবে।
তিনি গতকাল খুলনা মহানগরীর বৈকালীর ইউসেপ খুলনার আঞ্চলিক কার্যালয়ে অস্ট্রেলিয়ান এইড ও গ্রিভেন্ট প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত চাকরি মেলায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সমাজকল্যাণ সচিব বলেন, ইউসেপ বাংলাদেশ কিন্তু সেই স্কিল ডেভেলপের কাজটি করছে। ইউসেপ একটি ভিন্ন ধরনের প্রতিষ্ঠান যারা সমাজের যুবক- যুবাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলছে । এছাড়া বহির্বিশ্বে কাজ করতে হলে লেখাপড়ার পাশাপাশি সামাজিক স্কিল ডেভেলপও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, ইউসেপ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, আমরা এখানে ১১ টি ট্রেডের পাশাপাশি সফট স্কিল এবং অটোমেশন এর উপর প্রশিক্ষণ দিয়ে যুবক- যুবাদের দক্ষ করে গড়ে তুলি এবং তাদেরকে শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করি। প্রতিবছর এখান থেকে প্রায় দুই হাজার ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের পরিচালক, পিপল এন্ড এডমিনিস্ট্রেশন এ এম এমন মহসিন।

বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ পরবর্তী চাকরি নিশ্চিত করার লক্ষ্যে এ চাকরি মেলায় দেশি-বিদেশি ২৭ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় বেকার যুবাদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ ও জীবনবৃত্তান্ত সংগ্রহ করে এবং পর্যায়ক্রমে চাকরির ব্যবস্থা করবে। সকাল ১০টায় এ চাকরিমেলা শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। মেলার দ্বিতীয়ার্ধে ইউসেপ বাংলাদেশ এর শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–দক্ষিণ কোরিয়ার মধ্যে  দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খুলনায় চাকরি মেলায় বলেন, ভবিষ্যতের প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রথাগত শিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপ অপরিহার্য।

প্রথাগত শিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপের উপর গুরুত্ব দিতে হবে – সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ড. মোহাম্মদ আবু ইউছুফ

আপডেট সময় ০৪:৪৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫