ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইএলও’র সঙ্গে বৈঠকে সামাজিক সুরক্ষা ও নারী-শিশু উন্নয়নে সহযোগিতা জোরদারের অঙ্গীকার Logo বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক Logo কুমিল্লায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠাকুরগাঁওয়ের এক যুবকের মৃত্যু Logo সুনামগঞ্জে হাওরে কালবৈশাখীর তাণ্ডব বজ্রপাতে ৪ উপজেলায় ৫ জনের মৃত্যু আহত অন্তত ৬ জন Logo ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত Logo বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার Logo গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার Logo রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম Logo পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
কালিগঞ্জ নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনে সেমিনার ও খানবাহাদুর আহছানউল্লা পুরস্কার ২০২৫ প্রদান।

হযরত খানবাহাদুর আহছানউল্লা (র:) ১৫২তম জন্মবার্ষিকী উদযাপন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

মো: আশরাফুল ইসলাম, কালিগঞ্জ (সাতক্ষীরা) : শ্রেষ্ঠার এবাদত ও সৃষ্টির সেবা এই মহান ব্রতকে সামনে রেখে হযরত খানবাহাদুর আহছানউল্লা (র:)-এর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২৭ ডিসেম্বর) কালিগঞ্জ নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনে সেমিনার এবং খানবাহাদুর আহছানউল্লা পুরস্কার ২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়।

সেমিনারে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি এ.এইচ.এ. মাহফুজুল হক-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. একরাম হোসেন। মূল প্রবন্ধ পাঠ করেন ইনস্টিটিউটের মহাপরিচালক এ.এফ.এম. এনামুল হক। এছাড়া খুলনা খানবাহাদুর আহছানউল্লা ইউনিভার্সিটির উপাচার্য ড. মোঃ আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আহসানুল হাদি, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান এবং নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নির্বাহী সদস্য ইকবাল মাসুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট গবেষক ড. একরাম হোসেনকে খানবাহাদুর আহছানউল্লা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। পুরস্কার হিসেবে তাকে মেডেল, এক লক্ষ টাকার চেক, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। প্রতি দুই বছর অন্তর নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন এই জাতীয় পর্যায়ের পুরস্কার প্রদান করবে।

অনুষ্ঠানের শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও মিশনের বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাত শেষে সকলের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

আইএলও’র সঙ্গে বৈঠকে সামাজিক সুরক্ষা ও নারী-শিশু উন্নয়নে সহযোগিতা জোরদারের অঙ্গীকার

কালিগঞ্জ নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনে সেমিনার ও খানবাহাদুর আহছানউল্লা পুরস্কার ২০২৫ প্রদান।

হযরত খানবাহাদুর আহছানউল্লা (র:) ১৫২তম জন্মবার্ষিকী উদযাপন

আপডেট সময় ১২:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫