ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

মহাপরিচালকের দরবার গ্রহণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নবনিযুক্ত এবং প্রশিক্ষণরত বিভিন্ন পদের ২৪৩ জন সদস্যের দরবার গ্রহণ করেছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। আজ ২৯ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, পূর্বাচল, নারায়ণগঞ্জে এ দরবার অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় দরবার হলে এসে পৌঁছালে অধিদপ্তরের মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জানান অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন ট্রেনিং কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নোমান। এরপর দরবার গ্রহণ করে বক্তব্য শুরু করেন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়। তিনি ফায়ার সার্ভিসে নবনিযুক্ত ও বুনিয়াদি প্রশিক্ষণরত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় পূর্বাচলের প্রশিক্ষণার্থীরা সরাসরি এবং রাজশাহী ও খুলনা ভেন্যুর প্রশিক্ষণার্থীরা অনলাইনে যুক্ত ছিলেন।
দরবার অনুষ্ঠানে অন্যদের মধ্যে ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ জনাব মোঃ মিজানুর রহমান, অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ মোস্তফা মোহসীন, মহাপরিচালক সিনিয়র স্টাফ অফিসার জনাব শামস আরমান, ট্রেনিং কমপ্লেক্সের অ্যাডজুটেন্ট জনাব মোঃ সাইদুল আলম চৌধুরী, প্রশিক্ষক জনাব মোঃ খুরশিদ আনোয়ার, অন্যান্য পদবির কর্মকর্তা-কর্মচারীগণ এবং নবনিযুক্ত ও বুনিয়াদি প্রশিক্ষণরত সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে খুলনা বিভাগের উপপরিচালক জনাব এমডি আব্দুল মালেক ও প্রশিক্ষণার্থীবৃন্দ এবং রাজশাহী বিভাগের উপপরিচালক জনাব মোঃ মঞ্জিল হক ও প্রশিক্ষণার্থীগণ অনলাইনে সংযুক্ত ছিলেন। ছবি ও তথ্য: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার

মহাপরিচালকের দরবার গ্রহণ

আপডেট সময় ১০:৩২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫