ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
করদাতারা এখন অনলাইনে আবেদন করে মাসিক মুসক রিটার্নের মাধ্যমে প্রাপ্য রিফান্ড পেতে পারবেন

e-VAT System হতে সরাসরি করদাতার ব্যাংক এ্যকাউন্টে অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করলো এনবিআর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৫৫১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : করদাতাদের ভ্যাট রিফান্ড প্রাপ্তিতে ভোগান্তি দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড অটোমেটেড পদ্ধতিতে রিফান্ড আবেদন প্রক্রিয়াকরণের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে ভ্যাট ব্যবস্থাপনায় ব্যবহৃত e-VAT System এ একটি নতুন রিফান্ড মডিউল সংযোজন করা হয়েছে। এ ব্যবস্থায় অর্থ বিভাগের iBAS++ এর সাথে সংযোগ স্থাপন পূর্বক বাংলাদেশ ব্যাংকের BEFTN (Bangladesh Electronic Fund Transfer Network) এর মাধ্যমে করদাতাগণের নির্ধারিত ব্যাংক একাউন্টে প্রাপ্য রিফান্ডের অর্থ সরাসরি স্থানান্তর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনলাইন রিফান্ড সিস্টেমে করদাতা অনলাইনে তার মাসিক মুসক রিটার্নের মাধ্যমে প্রাপ্য রিফান্ডের জন্য আবেদন করার পর সংশ্লিষ্ট মুসক কমিশনারেট আবেদনটি প্রক্রিয়াকরণের পর প্রাপ্য অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যংক হিসাবে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবদুর রহমান খান এফসিএমএ অনলাইন সিস্টেমের মাধ্যমে ঢাকাস্থ তিনটি ভ্যাট কমিশনারেটের তিনজন সম্মানিত করদাতার ব্যাংক একাউন্টে সরাসরি ৪৫ লক্ষ ৩৫ হাজার টাকা ভ্যাট ফেরত প্রদানের মাধমে অনলাইন ভ্যাট রিফান্ড প্রক্রিয়াটি আজ উদ্বোধন করেন। উদ্বোধনি অনুষ্ঠানে করদাতাগণের প্রতিনিধি এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলটি বাস্তবায়নের ফলে করদাতাদের রিফান্ড আবেদন সম্পূর্ন স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে। এখন থেকে রিফান্ড আবেদন দাখিল ও তা প্রাপ্তির জন্য করদাতাদের ভ্যাট কার্যালয়ে আসতে হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য এবং সহযোগিতার প্রয়োজন হলে করদাতাগণকে সংশ্লিষ্ট মুসক কমিশনারেটে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হলো।

জাতীয় রাজস্ব বোর্ডের সকল কার্যক্রম ডিজিটাল করার মাধ্যমে কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার চলমান উদ্যোগে সম্মানিত করদাতাগণের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

-জাতীয় রাজস্ব বোর্ড

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

করদাতারা এখন অনলাইনে আবেদন করে মাসিক মুসক রিটার্নের মাধ্যমে প্রাপ্য রিফান্ড পেতে পারবেন

e-VAT System হতে সরাসরি করদাতার ব্যাংক এ্যকাউন্টে অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করলো এনবিআর

আপডেট সময় ০৫:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬