ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন Logo শিক্ষামন্ত্রীর কাছে সিলেটের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাইলেন শ্রমমন্ত্রী Logo সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ Logo যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
ইউএনও উজ্জ্বল রায়: আইন-শৃঙ্খলা ও সামাজিক অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা গ্রহণ অপরিহার্য।

মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৫৬২ বার পড়া হয়েছে

কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস কক্ষে সভাটি আয়োজন করে উপজেলা প্রশাসন, মধ্যনগর।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় উপজেলা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, বাজার মনিটরিং, আসন্ন বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা ব্যবস্থা এবং জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইউএনও উজ্জ্বল রায় সভায় বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। মাদক, বাল্যবিবাহসহ অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সভা শেষে সকল সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক ও নিরাপদ রাখা যায়।
জনপ্রিয় সংবাদ

কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

ইউএনও উজ্জ্বল রায়: আইন-শৃঙ্খলা ও সামাজিক অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা গ্রহণ অপরিহার্য।

মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

আপডেট সময় ০১:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬