ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo বনভূমি উদ্ধার ও বৃক্ষরোপণ জোরদারে পরিবেশ মন্ত্রীর নির্দেশনা Logo সকল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ
ডিআইজি মহোদয় পুলিশকে সততা, পেশাদারিত্ব ও জনগণের বন্ধু হয়ে কাজ করার নির্দেশনা দেন।

“ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ” মাননীয় ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫৭৮ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : বুধবার (১৪ জানুয়ারী-২০২৬ খ্রিঃ) সকাল ১০:০০ ঘটিকায় রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন, বিশেষ কল্যাণ সভার উদ্দেশ্যে জনাব রেজাউল করিম মল্লিক, ঢাকা রেঞ্জ, ঢাকা মহোদয় পুলিশ সুপার কার্যালয় মাদারীপুরে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জনাব এহতেশামুল হক, পুলিশ সুপার, মাদারীপুর মহোদয়। এসময় জেলা পুলিশের একটি চৌকস দল ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।

ডিআইজি মহোদয়ের মাদারীপুর জেলা সফর উপলক্ষে ড্রিল শেড,পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয়। বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, মাদারীপুর।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স, সিভিল স্টাফগণ তাদের পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা/সমস্যা দুরীভূত করা, বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠ পর্যায়ে কাজের প্রতিবন্ধকতাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। ডিআইজি মহোদয় মনোযোগ সহকারে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।মাননীয় ডিআইজি মহোদয় তাঁর বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে সততা, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে তিনি নির্দেশ প্রদান করেন। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সকল অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন। তিনি মাননীয় প্রধান উপদেষ্টার প্রত্যাশা উল্লেখ করে বলেন,” ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

এছাড়া জনগণের বন্ধু হয়ে পুলিশকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে কাজের মাধ্যমে পুলিশ ও জনগণের সুসম্পর্ক বজায় রাখাসহ পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থি।

জনপ্রিয় সংবাদ

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন

ডিআইজি মহোদয় পুলিশকে সততা, পেশাদারিত্ব ও জনগণের বন্ধু হয়ে কাজ করার নির্দেশনা দেন।

“ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ” মাননীয় ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়।

আপডেট সময় ০৮:৪২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬