ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঈদ পরবর্তী নৌযাত্রা নিরাপদ রাখতে তদারকি, অবৈধ নৌযান বন্ধ ও পর্যাপ্ত যানবাহন নিশ্চিতের নির্দেশ

কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার পর এবার নৌপথে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাতায়াত তদারকিতে ভোলার ইলিশা ঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি।

রবিবার (৩১ মে) দুপুরে তিনি ইলিশা  ঘাটে ঝটিকা সফর করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর পূর্বে তিনি চাঁদপুর নদী বন্দর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তাদের যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, “যেসব নৌঘাটে অধিক সংখ্যক মানুষ চলাচল করে, আমরা সেসব স্থান পরিদর্শন করছি। এটি আমাদের দায়িত্ব। ঈদে মানুষকে নিরাপদে তাদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করেছি। এখন তারা যেন নিরাপদে নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এই তদারকি কার্যক্রম।”

তিনি আরও বলেন, “মাঠ পর্যায়ে গেলে ছোটখাটো কিছু ত্রুটি-বিচ্যুতি আমাদের নজরে আসে। আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো সমাধানের চেষ্টা করি। জনগণকে আমরা নিরাপদ যাতায়াতের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।”

প্রতিমন্ত্রী অবৈধ নৌযান চলাচল বন্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং যাত্রীচাপ ও প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত নৌযান বরাদ্দ নিশ্চিত করার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা,

ভোলা জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, বাংলাদেশ পুলিশ, নৌপুলিশ, কোস্ট গার্ড, বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ঈদ পরবর্তী নৌযাত্রা নিরাপদ রাখতে তদারকি, অবৈধ নৌযান বন্ধ ও পর্যাপ্ত যানবাহন নিশ্চিতের নির্দেশ

কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬