ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব Logo “মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান ও ছিনতাই মামলার এজারভুক্ত আসামি গ্রেফতার”। Logo বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ Logo পঙ্গু হাসপাতালের দালাল দুলাল মিয়া নিজেই ডাক্তার নিজেই মালিক হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo পাকিস্তান দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত Logo মধ্যনগরের মাঝের ছড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড, দোকানের সব মালামাল পুড়ে ছাই। Logo নেএকোনার কলমাকান্দায় স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত মিলনমেলা, মানবিক কাজে এগিয়ে যাওয়ার আহ্বান। Logo হঠাৎ সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রী! Logo বাস্তব জীবনে নারীর শিক্ষা এবং মা-বাবা ছাড়া মূলত আসলে কিছুই নাই Logo মধ্যনগরের রামপুরে ঈদ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট মাঠে উচ্ছ্বাসে মেতেছে তরুণ সমাজ।
এটি নিয়মিত কূটনৈতিক সংলাপের অংশ বলে দাবি দিল্লির

জামায়াতের সাথে বৈঠক নিয়ে অবশেষে মুখ খুলল ভারত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৫৬৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে গোপন বৈঠকের বিষয়ে অবশেষে মুখ খুলেছে ভারত। শুক্রবার(১৬ জানুয়ারি) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বৈঠকের সত্যতা নিশ্চিত করেন। এর আগে জামায়াত আমির বার্তা সংস্থা রয়টার্সের কাছে এক সাক্ষাৎকারে ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠকের কথা জানান।

জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট
রণধীর জয়সওয়ালকে সাংবাদিকরা এই বৈঠকের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন। জামায়াতের সঙ্গে বৈঠকটিকেও সেই ধারাবাহিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন। তবে বৈঠকটি কেন গোপন রাখা হয়েছিল সেই বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

এর আগে রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় কর্মকর্তা বৈঠকটি অত্যন্ত গোপনীয় রাখতে অনুরোধ করেছিলেন। জামায়াত আমির সেই সময় স্পষ্ট করে বলেছিলেন, সব দেশের সঙ্গে তাদের সম্পর্ক উন্মুক্ত হওয়া প্রয়োজন এবং সম্পর্কোন্নয়ন ছাড়া দুই দেশের সামনে আর কোনো বিকল্প নেই। তার এই খোলামেলা বক্তব্যের পর ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও আজ তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করে নিল।

জনপ্রিয় সংবাদ

এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

এটি নিয়মিত কূটনৈতিক সংলাপের অংশ বলে দাবি দিল্লির

জামায়াতের সাথে বৈঠক নিয়ে অবশেষে মুখ খুলল ভারত

আপডেট সময় ০৪:৪৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬