ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী। Logo কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি Logo ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ Logo ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা Logo পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
সুনামগঞ্জে জনসচেতনতামূলক সভায় ধর্ম উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক সংস্কার ও স্বাধীন ভবিষ্যতের জন্য ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।

সুন্দর আগামীর জন্য প্রয়োজন গণভোট – ধর্ম উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫৬৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদেরকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য, একটি গণতান্ত্রিক সিস্টেম, সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক চর্চাকে পুনর্বহাল করার জন্য
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই। সুন্দর আগামীর জন্য প্রয়োজন গণভোট।

আজ সকালে সুনামগঞ্জে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজিত গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমি আপনাদের কাছে একটি বার্তা নিয়ে এসেছি। আগামী ১২ ফেব্রুয়ারি দুটি ভোট হবে- একটি সংসদ নির্বাচনের ভোট এবং অন্যটি গণভোট। আগামী পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার জন্য আপনি যাকে দায়িত্ব দিতে চান তাকে নির্বিঘ্নে, অবাধে ভোট দেবেন। সাদা রংয়ের  ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের এই ভোটাধিকার প্রয়োগ করবেন। গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালোটে ‘হ্যাঁ’ ও ‘না’ থাকবে। উপদেষ্টা সকলকে গণভোটে ‘হ্যাঁ’ভোট প্রদানের অনুরোধ জানান।

১৯৪৭ সালে বৃহত্তর সিলেটে অনুষ্ঠিত গণভোটের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, গণভোটের মাধ্যমে দেশের চেহারা পাল্টে যায়,  ইতিহাস পরিবর্তিত হয়। আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসবে। সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে আমরা মুক্তি পাব। স্বৈরতান্ত্রিক শোষণ থেকে আমরা রেহাই পাব। উপদেষ্টা গণভোটের জন্য প্রস্তাবিত বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

বাংলাদেশের ইতিহাসে এবারের গণভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে ড. খালিদ বলেন, জুলাই সনদে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। এদেশের মানুষের ঐকমত্যের ফসল গণভোট।  এদেশের মানুষ যদি মনে করে আমরা সংস্কার চায় না, যেভাবে চলছে সেভাবেই চলুক, এতে ড. ইউনূসের কোনো ক্ষতি হবে না, আমারও কোনো ক্ষতি হবে না। সরকার নিজেদের সুবিধার জন্য এটি করছে না।

ড. খালিদ আরো বলেন, এবারের নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। জনগণ যাকে চান, তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। তিনি সকলকে গণভোটের পক্ষে কথা বলার আহ্বান জানান।

এর আগে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ এর মাধ্যমে গণভোট বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ও সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার
সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, জেলা আনসার ও ভিডিপি অফিসের জেলা কমান্ড্যান্ট মোঃ সুজন মিয়া, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বক্তব্য প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে  উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা, সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধিসহ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী।

সুনামগঞ্জে জনসচেতনতামূলক সভায় ধর্ম উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক সংস্কার ও স্বাধীন ভবিষ্যতের জন্য ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।

সুন্দর আগামীর জন্য প্রয়োজন গণভোট – ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ১১:১৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬