ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-রমনা অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ মোবারক হোসেনকে আটক করেছে, মামলা রুজু ও আইনি ব্যবস্থা গ্রহণ চলছে।

পিস্তল, ম্যাগাজিন, কার্তুজ ও ৭০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর ওয়ারী এলাকা থেকে ম্যাগাজিনসহ একটি পিস্তল, একটি কার্তুজ ও ৭০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-রমনা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- ১। মোবারক হোসেন ওরফে বাদশা ওরফে খাড়া বাদশা (৩৪)।

সোমবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ওয়ারী থানাধীন হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল সংলগ্ন ফ্লাইওভারের নিচে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-রমনা সূত্রে জানা যায়, সোমবার রাতে ডিবি-রমনা বিভাগের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওয়ারী থানাধীন হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল সংলগ্ন ফ্লাইওভারের নিচে অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ম্যাগাজিনসহ একটি পিস্তল, একটি কার্তুজ ও ৭০০ পিস ইয়াবাসহ মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত মোবারক হোসেনের বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে ১৪ টি মামলা ও চারটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ডিবি-রমনা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোবারক হোসেন ঢাকার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা পরিচালনা করতো। সে উদ্ধারকৃত অস্ত্রটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ও ভয়ভীতি দেখানোর জন্য হেফাজতে রেখেছিল মর্মে জানা যায়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-রমনা অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ মোবারক হোসেনকে আটক করেছে, মামলা রুজু ও আইনি ব্যবস্থা গ্রহণ চলছে।

পিস্তল, ম্যাগাজিন, কার্তুজ ও ৭০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

আপডেট সময় ০৭:২৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬