ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পঙ্গু হাসপাতালের দালাল দুলাল মিয়া নিজেই ডাক্তার নিজেই মালিক হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo পাকিস্তান দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত Logo মধ্যনগরের মাঝের ছড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড, দোকানের সব মালামাল পুড়ে ছাই। Logo নেএকোনার কলমাকান্দায় স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত মিলনমেলা, মানবিক কাজে এগিয়ে যাওয়ার আহ্বান। Logo হঠাৎ সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রী! Logo বাস্তব জীবনে নারীর শিক্ষা এবং মা-বাবা ছাড়া মূলত আসলে কিছুই নাই Logo মধ্যনগরের রামপুরে ঈদ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট মাঠে উচ্ছ্বাসে মেতেছে তরুণ সমাজ। Logo মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা; ডিবি ও সিটিটিসির যৌথ অভিযানে গ্রেফতার এক Logo ঈদের ছুটিতে জরুরি সেবা দিতে গিয়ে আহত ডিএসসিসি কর্মীর চিকিৎসার সব দায়িত্ব কর্পোরেশনের – প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম Logo কুমিল্লা রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষ: প্রধানমন্ত্রীর শোক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নির্দেশ।
উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, মাতৃ–শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগ ও প্রবীণ স্বাস্থ্য সেবা কার্যক্রমে এনজিওদের অংশগ্রহণ অপরিহার্য।

স্বাস্থ্য সেবা খাতে এনজিওদের কার্যক্রম বৃদ্ধির আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৫৫৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য সেবা খাতে কার্যক্রম বৃদ্ধির জন্য বেসরকারি সংস্থাসমূহ তথা এনজিওদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগ, প্রবীণ স্বাস্থ্য সেবা, তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ ইত্যাদি কার্যক্রমে এনজিওসমূহ অংশগ্রহণ করছে। আশা করি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে তারা সরকারের পাশাপাশি অব্যাহতভাবে কাজ করে যাবেন।

সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ “স্বাস্থ্য সেবায় এনজিও এর সম্পৃক্ততা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন। স্বাস্থ্য সচিব মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান।

বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মাতৃ ও শিশুমৃত্যু রোধে দাইদের প্রশিক্ষণ দিতে হবে। কেননা সারাদেশে বিশেষত গ্রামাঞ্চলে দাইদের উপর আমাদের নির্ভর করতে হয়। তিনি আরও বলেন শুধু পরিবেশ নিয়ে আন্দোলন করলেই হবে না, অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন,
মানসিক স্বাস্থ্য ও চক্ষু স্বাস্থ্যেও নজর দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে যেন ফার্স্ট ফুড দোকান না থাকে। বাল্যবিবাহের শিকার শুধু মেয়ে নয় ছেলেদেরও কম বয়সে বিয়ে দেয়া হচ্ছে এ বিষয়েও কাজ করা দরকার। তারা ইউনিভার্সেল হেল্থ কাভারেজের প্রয়োজনীয়তা তুলে ধরেন। স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো যেনো রোগী বান্ধব হয় সে ব্যাপারেও বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন। তাঁরা “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে স্বাস্থ্য সচিব মোঃ সাইদুর রহমান বলেন,
অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ টি মন্ত্রণালয়ের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সে কার্যক্রমে এখন থেকে এনজিওগুলোওকেও সম্পৃক্ত করা হলো।

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে ফিজিওথেরাপির স্বেচ্ছাসেবী সংগঠন সিআরপি (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড)-এর পরিকল্পক ও প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

পঙ্গু হাসপাতালের দালাল দুলাল মিয়া নিজেই ডাক্তার নিজেই মালিক হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, মাতৃ–শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগ ও প্রবীণ স্বাস্থ্য সেবা কার্যক্রমে এনজিওদের অংশগ্রহণ অপরিহার্য।

স্বাস্থ্য সেবা খাতে এনজিওদের কার্যক্রম বৃদ্ধির আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

আপডেট সময় ১০:৫১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬