ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিরবিদায়। Logo জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বদলে যাবে ভাগ্য: মৌলভীবাজারে কাটাগাং খাল খননকাজে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী Logo কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে   ইফতার ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে Logo কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ Logo কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর Logo চিফ হুইপ এর কাজ কি? Logo সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর – আখতার হোসেন Logo মধ্যনগরে গভীর রাতে কালবৈশাখী তাণ্ডব, শিলাবৃষ্টিতে বসতঘর ক্ষতিগ্রস্ত; ফসলের ক্ষতির আশঙ্কা। Logo ৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস, চট্রগ্রাম
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসনে ১১ কোটি ৫৯ লাখ টাকার বেশি রাজস্ব আদায় করে রেকর্ড নিলাম কার্যক্রম সম্পন্ন করেছে কাস্টমস হাউস।

কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক স্মরণকালের সর্ববৃহৎ ২৮০০ টন পণ্যচালানের নিলাম সম্পাদন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৫৫০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : চট্টগ্রাম বন্দরের বিদ্যমান কন্টেইনার জট ও এর ফলে উদ্ভূত নিরাপত্তাজনিত ঝুঁকি নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ সর্বোপরি চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস হাউস অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিলামের মাধ্যমে বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় কাস্টমস অকশন শেডে দীর্ঘদিন ধরে রক্ষিত “Used Dredger Steel Pipe, Rubber Hose, Fittings & Accessories” প্রায় ২৮০০ টন পণ্য E-Auction এর মাধ্যমে বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তি নিয়ে পণ্যচালানটির নিলাম কার্যক্রম জাতীয় রাজস্ব বোর্ড এর E-Auction ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হয়। গত ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক উক্ত নিলামে মোট ১৩ জন বিডার অংশগ্রহণ করেন।

সর্বোচ্চ ৯,২৭,৫০,০০০/-(নয় কোটি সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা) বিড মূল্যে উক্ত পণ্যচালানটি বিক্রয় করা হয়। বিডমূল্য, ভ্যাট ও আয়করসহ সর্বমোট ১১,৫৯,৩৭,৫০০/-(এগারো কোটি ঊনষাট লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশত টাকা) পরিশোধের পর বিডারের অনুকূলে পণ্যচালানটির খালাস সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য যে, আলোচ্য পণ্যচালানটি পণ্যের পরিমাণ বিবেচনায় কাস্টমস হাউস, চট্টগ্রামের ইতিহাসে নিলামকৃত সর্ববৃহৎ পণ্যচালান। আলোচ্য নিলাম কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন কাস্টমস অকশন শেডের সিংহভাগ স্থান খালি করা সম্ভব হয়েছে, অন্যদিকে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আহরণ নিশ্চিত হয়েছে এবং বন্দরের ইয়ার্ড ব্যবস্থাপনায় গতিশীলতা এসেছে।

অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে কাস্টমস হাউস, চট্টগ্রাম নিয়মিতভাবে E-Auction কার্যক্রম অব্যাহত রেখেছে।

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিরবিদায়।

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসনে ১১ কোটি ৫৯ লাখ টাকার বেশি রাজস্ব আদায় করে রেকর্ড নিলাম কার্যক্রম সম্পন্ন করেছে কাস্টমস হাউস।

কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক স্মরণকালের সর্ববৃহৎ ২৮০০ টন পণ্যচালানের নিলাম সম্পাদন

আপডেট সময় ১১:২২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬