ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ Logo অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩১ (একত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি Logo ষযমুনা ও আশপাশের এলাকায় বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করতে কোন প্রকার আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ Logo এই বাংলাদেশকে পাল্টিয়ে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই -বাউফলে জামায়াতে আমির ডা.শফিকুর রহমান  Logo তারেক রহমান নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যোগ দিয়েছেন Logo বাংলাদেশ মোজাম্বিকের বন্যা দুর্গতদের সহায়তা করছে Logo নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন জানালেন ইসি Logo বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প এবং বিআরটিসি এর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। Logo NWPGCL BUET ROBO Carnival 2026 প্রযুক্তিনির্ভর বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম : শিক্ষা উপদেষ্টা Logo গফরগাঁওয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান, বিদেশি অস্ত্রসহ আটক ৩।
ঢাকা আহ্ছানিয়া মিশনের পারিবারিক সভায় বিশেষজ্ঞরা বলেন, মাদকাসক্তি একটি দীর্ঘমেয়াদী রোগ—সঠিক থেরাপি ও নিয়মিত যত্নে সুস্থতা নিশ্চিত করা যায়।

মাদকাসক্তকে দীর্ঘমেয়াদী চিকিৎসা ও সঠিক নার্সিংয়ের মাধ্যমে মাদকামুক্ত করা যায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : মাদকাসক্তি একটি দীর্ঘমেয়াদী রোগ, যা সঠিক চিকিৎসা, থেরাপি এবং নিবিড় নার্সিং-এর মাধ্যমে নিরাময় সম্ভব। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে পারিবারিক সভায় একথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় মাদক বিরোধী কমিটির সদস্য ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য এবং ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। তিনি বলেন, মাদকাসক্তি বিশ্বের সামাজিক সমস্যার অন্যতম। সঠিক নিয়মে এবং নির্দিষ্ট মেয়াদে এভিডেন্স বেইজড চিকিৎসার মাধ্যমে এ রোগের চিকিৎসা সম্ভব। চিকিৎসা পরবর্তী নিয়মিত যত্নের মাধ্যমে রোগীর সুস্থতা নিশ্চিত করা যায়।

সভায় অতিথি হিসেবে আলোচনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের মানসিক বিশেষজ্ঞ ডাঃ আনিকা বাসারাত। তিনি বলেন, রাগারাগি করে কাউকে মাদকের পথ থেকে ফেরানো সম্ভব নয়। মাদকাসক্তের প্রতি পরিবারের সদস্যদের সহনশীল হতে হবে। আদর, ভালবাসা দিয়েই মাদকের পথ থেকে কাউকে ফেরানো সম্ভব। তিনি আরো বলেন- মাদকাসক্তদের অপরাধী না ভেবে সহমর্মী হয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করতে হবে।

মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের কাইন্সেলর সুমাইয়া তিথির সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলোজিস্ট রাখী গাঙ্গুলী, কেন্দ্র ব্যবস্থাপক লায়লা ইয়াসমিন ও কেস ম্যানেজার রোজিনা খাতুন।

জনপ্রিয় সংবাদ

ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ঢাকা আহ্ছানিয়া মিশনের পারিবারিক সভায় বিশেষজ্ঞরা বলেন, মাদকাসক্তি একটি দীর্ঘমেয়াদী রোগ—সঠিক থেরাপি ও নিয়মিত যত্নে সুস্থতা নিশ্চিত করা যায়।

মাদকাসক্তকে দীর্ঘমেয়াদী চিকিৎসা ও সঠিক নার্সিংয়ের মাধ্যমে মাদকামুক্ত করা যায়

আপডেট সময় ১১:৫১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬