ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ Logo অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩১ (একত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি Logo ষযমুনা ও আশপাশের এলাকায় বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করতে কোন প্রকার আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ Logo এই বাংলাদেশকে পাল্টিয়ে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই -বাউফলে জামায়াতে আমির ডা.শফিকুর রহমান  Logo তারেক রহমান নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যোগ দিয়েছেন Logo বাংলাদেশ মোজাম্বিকের বন্যা দুর্গতদের সহায়তা করছে Logo নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন জানালেন ইসি Logo বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প এবং বিআরটিসি এর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। Logo NWPGCL BUET ROBO Carnival 2026 প্রযুক্তিনির্ভর বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম : শিক্ষা উপদেষ্টা Logo গফরগাঁওয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান, বিদেশি অস্ত্রসহ আটক ৩।
ঢাকার হাইকোর্ট মাজার চত্বরে হর্ন বিরোধী সমন্বিত অভিযানে পরিবেশ উপদেষ্টা বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগ ও জনসচেতনতা বাড়ানো জরুরি।

আইন প্রয়োগের মাধ্যমে একদিন হর্নমুক্ত বাংলাদেশ পাওয়ার আশাবাদ পরিবেশ উপদেষ্টার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আইন প্রয়োগের মাধ্যমে একদিন আমরা হর্নমুক্ত বাংলাদেশ পাবো বলে আশা করছি। আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করেছি। এর সঠিক প্রয়োগ করতে হবে।
আজ ঢাকায় হাইকোর্ট মাজার চত্তরে ‘ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি’বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর, ডিএমপি, বিআরটিএ এবং ডিএসসিসির- সমন্বিত অভিযানে হর্নের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আয়োজিত সমাবেশে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিধিমালায় সকল উৎস থেকে শব্দ দূষণ নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে। তবে প্রথমত, হর্নের দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে এটা শুরু হচ্ছে। বিধিমালায় বাংলাদেশ পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে। তারা সরাসরি জরিমানা করতে পারবেন। বাংলাদেশ পুলিশ আইন অনুযায়ী শাস্তি প্রয়োগ শুরু করেছে। বাংলাদেশে আগে এটা হয়নি। উপদেষ্টা আশা প্রকাশ করেন, আস্তে আস্তে মানুষের অভ্যাসের পরিবর্তন আসবে। এসময় তিনি পুলিশ কর্তৃপক্ষকে দ্রুততম সময়ে আগামী ছয় মাসের জন্য নীরব এলাকা ঘোষিত এলাকাগুলোতে কীভাবে কাজ করা হবে তার একটি বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন।
আন্তরিক সহযোগিতার জন্য তিনি পরিবেশ অধিদপ্তর, ডিএমপি, বিআরটিএ ও ডিএসসিসি-র কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সারোয়ার। এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিসুর রহমান, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদসহ অন্যান্যরা।

জনপ্রিয় সংবাদ

ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ঢাকার হাইকোর্ট মাজার চত্বরে হর্ন বিরোধী সমন্বিত অভিযানে পরিবেশ উপদেষ্টা বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগ ও জনসচেতনতা বাড়ানো জরুরি।

আইন প্রয়োগের মাধ্যমে একদিন হর্নমুক্ত বাংলাদেশ পাওয়ার আশাবাদ পরিবেশ উপদেষ্টার

আপডেট সময় ০৮:৩৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬