ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে Logo ‘উত্তর সিটির ফান্ডে এখন মাত্র ২৫ কোটি টাকা আছে’ – ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান Logo আমরা ধানমন্ডিবাসী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।

গফরগাঁওয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান, বিদেশি অস্ত্রসহ আটক ৩।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনা সূত্রে জানা গেছে,  ০৫ ই ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গফরগাঁও উপজেলার উথুরী এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ব্রাউনিং পিস্তলের গুলিবহাল ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল এবং একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ সেনাবাহিনী (অফিসিয়াল ফেসবুক পেজ)
সময়ের বুলেটিন: কাইয়ুম বাদশাহ

জনপ্রিয় সংবাদ

মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।

গফরগাঁওয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান, বিদেশি অস্ত্রসহ আটক ৩।

আপডেট সময় ০৫:২৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬