
নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার আখ সেন্টার সংলগ্ন একটি পুকুরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ৪টি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পুকুর থেকে ৪টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ৭টি ম্যাগাজিন, ২টি সিঙ্গেল ব্যারেল শুটার গান, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড কার্তুজ এবং উল্লেখযোগ্য পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অবৈধ অস্ত্রগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নিজস্ব সংবাদ : 




















