ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী। Logo কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি Logo ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ Logo ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা Logo পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
সশস্ত্র বাহিনীকে হস্তান্তরিত হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন উদ্ধার যন্ত্রপাতি দূরবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত উদ্ধার কার্যক্রম নিশ্চিত করা হবে

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি – দুর্যোগ উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে
আলী আহসান রবি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এই বাস্তবতায় দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি।
তিনি আজ ঢাকায় ১৪ স্বতন্ত্র ইন্জিনিয়ার ব্রিগেড, ঢাকা সেনানিবাসে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত ” ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) কে দুর্যোগ সক্ষমতা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, দুর্যোগ প্রবণ বাংলাদেশে মানুষের জান-মাল রক্ষা এবং দুর্যোগ-পরবর্তী দ্রুত পুনরুদ্ধারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা সকলের কাছে সমাদৃত, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এসব সরঞ্জাম সশস্ত্র বাহিনীকে দুর্যোগকালীন সময়ে আরও দ্রুত, কার্যকর ও নিরাপদ করবে। বিশেষ করে দূরবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি বলেন, আজকের এই সরঞ্জামাদি হস্তান্তরের মাধ্যমে আমরা তাঁদের সক্ষমতাকে আরও উন্নত শক্তিশালী করতে সক্ষম হয়েছি।
উপদেষ্টা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সংস্কার করা হচ্ছে। এ সংস্কারের আওতায় দুর্যোগ সংক্রান্ত সকল কার্যক্রম এ মন্ত্রণালয়কে কেন্দ্রীয় ভূমিকায় রেখে সমন্বয় করা হবে। ইতোমধ্যে এ কার্যক্রম চলমান আছে পরবর্তী সরকার এ কার্যক্রম সম্পর্ণ করবে।
এবারের প্রকল্পের আওতায় যে যন্ত্রপাতিগুলো হস্তান্তর করা হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ৩ (তিন) টি হেভি ডোজার (৪৮ টন ক্ষমতাসম্পন্ন), ৩ (তিন)টি ডোজার (২০ টন ক্ষমতাসম্পন্ন) এবং ৩ (তিন)টি ফর্কলিফট। এই যন্ত্রপাতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত KOMATSU কোম্পানির নির্মিত। এসব যন্ত্রপাতি উচ্চ সক্ষমতা, টেকসই গঠন এবং দুর্যোগ পরিস্থিতিতে দীর্ঘসময় নিরবচ্ছিন্নভাবে কাজ করার জন্য বিশেষভাবে উপযোগী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান খান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বক্তৃতা করেন।
এর আগে উপদেষ্টা উদ্ধার অভিযানে ব্যবহৃত গাড়িসমূহের চাবি হস্তান্তর করেন এবং পরে উপদেষ্টা হস্তান্তরিত যন্ত্রপাতিসমূহ পরিদর্শন করেন
জনপ্রিয় সংবাদ

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী।

সশস্ত্র বাহিনীকে হস্তান্তরিত হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন উদ্ধার যন্ত্রপাতি দূরবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত উদ্ধার কার্যক্রম নিশ্চিত করা হবে

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি – দুর্যোগ উপদেষ্টা

আপডেট সময় ১১:৫২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬