
আলী আহসান রবি : প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের জবাব দিয়েছেন সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ, তিনি জানিয়েছেন, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তার শেষ কর্মদিবসের দিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬টি একাউন্টে মোট ১২৬০ কোটি ১৫ লাখ টাকার বেশি জমা রেখে এসেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এমন তথ্য জানান তিনি, স্ট্যাটাসে সাবেক এই প্রশাসক লিখেছেন, ‘আমি সিটি কর্পোরেশনের প্রসাশক হিসেবে এক বছর মেয়াদের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম, আমার এক বছরের মেয়াদের শেষ দিন ১০ ফেব্রুয়ারিতে দায়িত্ব বুঝিয়ে দেই, সেদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬ টি একাউন্টে মোট ১২৬০ কোটি ১৫ লাখ ৫১ হাজার তিনশ ১১ টাকা ৬০ পয়সা তহবিলে জমা রেখে একটি সমৃদ্ধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রেখে এসেছিলাম, আশাকরি সুন্দর ঢাকা গড়তে বর্তমান টিম আরও ভালো করবে শুভকামনা।’
এমন সময় তিনি এই স্ট্যাটাস দিলেন যখন ঢাকা উত্তর সিটির নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলছেন, উত্তর সিটির ফান্ডে এখন মাত্র ২৫ কোটি টাকা আছে।
নিজস্ব সংবাদ : 




















