ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী Logo “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল” সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। Logo আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে তিনদিন ব্যাপী ঈদ উৎসবসহ ঈদের দিন রাজধানীতে বর্ণাঢ্য ঈদের মিছিলের আয়োজন করা হবে। Logo ফ্যামিলি কার্ড চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম Logo পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র বিশেষ তৎপরতাঃ অবৈধ কাউন্টার উচ্ছেদ ও টার্মিনাল ব্যবস্থাপনায় কঠোর সিদ্ধান্ত Logo নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী – খন্দকার আব্দুল মুক্তাদির Logo প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় Logo ৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ Logo আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী
কর্মশালায় ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মসূচি দ্রুত প্রণয়নের তাগিদ

কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনী ইশতেহার–২০২৬) বাস্তবায়ন সংক্রান্ত একটি কর্মশালা আজ সোমবার (০৯ মার্চ) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি, করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে নৌপরিবহন সচিব বলেন, বর্তমান সরকারের ঘোষিত জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশের নৌপরিবহন খাতে টেকসই উন্নয়ন এবং সেবার মানোন্নয়ন সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাসমূহের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় সচিব বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বন্দর আধুনিকীকরণ ও বাণিজ্য সহজীকরণ বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন।

কর্মশালায় নৌপরিবহন সচিব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আগামী ১৮০ দিন, ২০২৬–২৭ অর্থবছর এবং আগামী পাঁচ বছরের জন্য অগ্রাধিকারভিত্তিতে নৌপরিবহন খাতে বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা প্রণয়ন করে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাসমূহকে তিন কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, প্রণীত কর্মপরিকল্পনাসমূহ সুনির্দিষ্ট, লক্ষ্যভিত্তিক, দৃশ্যমান এবং নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য হতে হবে। পাশাপাশি সকল কর্মপরিকল্পনা জনমুখী ও বাস্তবভিত্তিক হওয়া প্রয়োজন। গৃহীত সকল প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নৌপরিবহন সচিব আরও উল্লেখ করেন যে, জাতীয় প্রতিশ্রুতির আওতায় নৌপরিবহন খাতে গৃহীত উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে নিয়মিত অগ্রগতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী

কর্মশালায় ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মসূচি দ্রুত প্রণয়নের তাগিদ

কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব

আপডেট সময় ০২:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬