ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে। Logo জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন
নারীর শিক্ষা, অর্থনৈতিক অংশগ্রহণ ও সম্পত্তির ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ

বাউফলে নারী দিবস উপলক্ষে  আলোচনা সভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫৬০ বার পড়া হয়েছে
মোঃ খলিলুর রহমান, বাউফল  (পটুয়াখালী) প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  উন্নয়ন সংস্থা স্পিড ট্রাস্টের উদ্যোগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) বাউফল প্রেসক্লাব বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্পিড ট্রাস্টের ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির এনিমেটর সালমা বেগম। ধারণাপত্র পাঠ করেন ইয়ুথ গ্রুপ লীডার মুক্তা বেগম। পাঠকৃত ধারনা পত্রের উপর বিশেষ আলোচনা করেন   ইঞ্জিনিযার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজ সহকারী অধ্যাপক অহিদুজ্জামান সুপন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ওহিদুজ্জামান সুপন,  প্রাণীসম্পদ দপ্তরের উপসহকারী প্রানী সম্পদ অফিসার রাখিয়া রহমান, তথ্য কর্মকর্তা মরিযম বেগম ও এনজিও প্রতিনিধি দেলোয়ার হোসেন।
আলোচনায় বক্তারা বলেন, নারীর শিক্ষা, অর্থনৈতিক অংশগ্রহণ এবং সম্পত্তিতে ন্যায্য অধিকার নিশ্চিত করা হলে পরিবার ও সমাজে সমতা প্রতিষ্ঠা সম্ভব। তারা কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ খাতে নারীদের অবদান তুলে ধরে এসব খাতে নারীদের প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা ও সুযোগ-সুবিধা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জনসমবায় গ্রুপ লিডার জেসমনি বেগম, মিতা রানী ও সেলিনা বেগম বলেন, বাউফল উপজেলায় জমি ও উত্তরাধিকার বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে। নারীরা অনেক সময় পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, যা পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে। এ অবস্থায় নারীর ভূমি ও উত্তরাধিকার অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে তারা মত দেন।

মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

নারীর শিক্ষা, অর্থনৈতিক অংশগ্রহণ ও সম্পত্তির ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ

বাউফলে নারী দিবস উপলক্ষে  আলোচনা সভা

আপডেট সময় ০৩:২৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬