ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক
ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের জন্য শিমুলিয়া ও বসিলা ঘাট থেকে নির্ধারিত রুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে বিশেষ যাত্রীসেবা শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫৬৯ বার পড়া হয়েছে

আলী আহসান : আসন্ন পবিত্র ঈদুল ফিতর, ২০২৬ উপলক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে নৌপথে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতকল্পে আগামী ১৭ মার্চ থেকে যাত্রীসেবায় বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে নির্ধারিত বিভিন্ন রুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু থাকবে।

এ ব্যবস্থার আওতায় কাঞ্চন ব্রীজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-নারায়ণগঞ্জ-চাঁদপুর-কালিগঞ্জ-হিজলা-বরিশাল নৌরুটে নৌযান চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ঢাকাস্থ বসিলা ব্রীজ সংলগ্ন বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট-মুন্সিগঞ্জ-চাঁদপুর-ঈদগা ফেরিঘাট, শরীয়তপুর-ইলিশা-হাকিমুদ্দিন-গলাচিপা নৌরুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

ঈদযাত্রাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সংস্থাসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক যাত্রীদের নির্ধারিত নৌপথ ব্যবহার করে নিরাপদে যাতায়াতের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নৌপথে চলাচলকারী যাত্রীগণকে কোনো জরুরী প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন নম্বর- ১৬১১৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর

ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের জন্য শিমুলিয়া ও বসিলা ঘাট থেকে নির্ধারিত রুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে বিশেষ যাত্রীসেবা শুরু

আপডেট সময় ০৪:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬