ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিরবিদায়। Logo জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বদলে যাবে ভাগ্য: মৌলভীবাজারে কাটাগাং খাল খননকাজে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী Logo কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে   ইফতার ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে Logo কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ Logo কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর Logo চিফ হুইপ এর কাজ কি? Logo সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর – আখতার হোসেন Logo মধ্যনগরে গভীর রাতে কালবৈশাখী তাণ্ডব, শিলাবৃষ্টিতে বসতঘর ক্ষতিগ্রস্ত; ফসলের ক্ষতির আশঙ্কা। Logo ৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস, চট্রগ্রাম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক; ফ্লাইট বৃদ্ধি ও পর্যটন উন্নয়নে যৌথ উদ্যোগের আশাবাদ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen এঁর সৌজন্য সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে
আলী আহসান রবি : দুপুর ২:৩০টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আলোচনায় বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের পর্যটন ডেসটিনেশন বিশেষ করে কক্সবাজার উন্নয়ন কার্যক্রমে চীনের অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। প্রয়োজনে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করার বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।
জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিরবিদায়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক; ফ্লাইট বৃদ্ধি ও পর্যটন উন্নয়নে যৌথ উদ্যোগের আশাবাদ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen এঁর সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৭:৩০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬