ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর গভীর শোক Logo হতে ০১টি দেশীয় পিস্তলসহ ০১ (এক) জন অস্ত্রধারী’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২ Logo মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষ, নিহত ১২, কারন অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পৃথক তদন্ত কমিটি গঠন। Logo সাবেক ভাইস চেয়ারম্যান হযরত আলীর পক্ষ থেকে মধ্যনগরবাসীকে ঈদের শুভেচ্ছা। Logo মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে এজাহারভুক্ত আসামি গ্রেফতার। Logo ঈদুল ফিতরে এনসিপির শহীদী মোলাকাত Logo নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। Logo স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন Logo অষ্টম নেকোস (NECOS) আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে ২ টি স্বর্ণ ১ টি ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ।
ঈদুল ফিতরের নামাজ শেষে কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণের আহ্বান জানান মন্ত্রী

সরকার উন্নত বাংলাদেশ গড়তে কাজ শুরু করেছে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময় পার হলেও একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ সকালে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও টেকসই দেশ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সরকারের পরিকল্পনা সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিন জেলার প্রধান জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান জামাতে জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর গভীর শোক

ঈদুল ফিতরের নামাজ শেষে কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণের আহ্বান জানান মন্ত্রী

সরকার উন্নত বাংলাদেশ গড়তে কাজ শুরু করেছে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

আপডেট সময় ০৫:৫৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬