ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
সিলেটের শাহী ঈদগাহে ঈদের নামাজ শেষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও উন্নয়ন লক্ষ্যে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি নাগরিক অধিকার নিশ্চিত করা হবে: – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৫৬০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “ জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি  নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। দেশকে উন্নয়নের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

আজ শনিবার (২১ মার্চ) সকালে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী একথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন,

“জনগণ আকাশসম প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেই আশা-আকাঙ্খা পূরণে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, “ইতোমধ্যে আমরা তা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

ঈদ জামাতে আরও উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম ও

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

সিলেটের শাহী ঈদগাহে ঈদের নামাজ শেষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও উন্নয়ন লক্ষ্যে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি নাগরিক অধিকার নিশ্চিত করা হবে: – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

আপডেট সময় ০৬:০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬