
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রামপুর গ্রামে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ছাত্রনেতা মোঃ যোবায়ের শামীমের নেতৃত্বে আয়োজিত এই খেলাটি রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত একাধিক দল খেলায় অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকায় দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়
র মতো। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড়ে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
আয়োজক ও প্রধান অতিথি মোঃ যোবায়ের শামীম বলেন, “ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি তরুণদের সুস্থ বিনোদন ও মাদকমুক্ত রাখতে এমন ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে এবং যুবসমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয়রা এ আয়োজনকে স্বাগত জানিয়ে প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছেন।
নিজস্ব সংবাদ : 



















