ঢাকা ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পঙ্গু হাসপাতালের দালাল দুলাল মিয়া নিজেই ডাক্তার নিজেই মালিক হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo পাকিস্তান দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত Logo মধ্যনগরের মাঝের ছড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড, দোকানের সব মালামাল পুড়ে ছাই। Logo নেএকোনার কলমাকান্দায় স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত মিলনমেলা, মানবিক কাজে এগিয়ে যাওয়ার আহ্বান। Logo হঠাৎ সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রী! Logo বাস্তব জীবনে নারীর শিক্ষা এবং মা-বাবা ছাড়া মূলত আসলে কিছুই নাই Logo মধ্যনগরের রামপুরে ঈদ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট মাঠে উচ্ছ্বাসে মেতেছে তরুণ সমাজ। Logo মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা; ডিবি ও সিটিটিসির যৌথ অভিযানে গ্রেফতার এক Logo ঈদের ছুটিতে জরুরি সেবা দিতে গিয়ে আহত ডিএসসিসি কর্মীর চিকিৎসার সব দায়িত্ব কর্পোরেশনের – প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম Logo কুমিল্লা রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষ: প্রধানমন্ত্রীর শোক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নির্দেশ।
চিকিৎসক ছাড়াই অপারেশন—দালাল দুলাল মিয়ার প্রতারণা ফাঁস, স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ

পঙ্গু হাসপাতালের দালাল দুলাল মিয়া নিজেই ডাক্তার নিজেই মালিক হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : জাতীয় অর্থপেডিক্স ও পুনবার্সন প্রতিষ্ঠান–পঙ্গু হাসপাতালের দালাল ছিলেন দুলাল মিয়া। সেই দালাল নিজেই গড়ে তোলেন রাজধানীর শ্যামলীতে অবস্থিত ‘ডক্টর্স কেয়ার হসপিটাল’। সেখানে নেই কোনো চিকিৎসক অথচ চলছিল রোগীর অস্ত্রোপচার।

অস্ত্রোপচারে অংশ নেন অষ্টম শ্রেণী পাশ করা এক কর্মচারি। এসব অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল অভিযান চালিয়ে হাসপাতালটি বন্ধ করে সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চিকিৎসক ছাড়া রোগীর অস্ত্রোপচার, অপ্রয়োজনীয় বিপুল সংখ্যক ওষুধ দেওয়া ও অস্বাভাবিক বিল আদায়সহ নানা অনিয়মের অভিযোগে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ডক্টরস কেয়ার হাসপাতাল বন্ধ করে দিলো সরকার। আজ সোমবার (২৩ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে অভিযান চালানো হয় ওই হাসপাতালটিতে।

স্বাস্থ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাহমুদুল হাসান বলেন, হাসপতালটিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী দেখেন অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসকের পরিবর্তে অষ্টম শ্রেণী পাশ লোক রোগীদের অস্ত্রপাচার করছিল। এছাড়া হাসপাতালটিতে সরকারের কোনো নিয়ম–কানুন কিছুই মানা হয়নি। এসব অভিযোগে হাসপাতালটি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে,
এদিকে হাসপাতালটি বন্ধের ঘোষণা দেওয়ার পর সেখানে ভর্তিকৃত রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

পঙ্গু হাসপাতালের দালাল দুলাল মিয়া নিজেই ডাক্তার নিজেই মালিক হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসক ছাড়াই অপারেশন—দালাল দুলাল মিয়ার প্রতারণা ফাঁস, স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ

পঙ্গু হাসপাতালের দালাল দুলাল মিয়া নিজেই ডাক্তার নিজেই মালিক হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬