ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ–দক্ষিণ কোরিয়ার মধ্যে  দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত Logo বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ Logo রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে— মশককর্মীদের উদ্দেশ্যে ডিএনসিসি প্রশাসক Logo ওমরাহ করতে সৌদি আরবে পৌছেছেন নাহিদ ইসলাম Logo সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo বাউফলে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে এডিবি কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাৎ Logo ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ Logo যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ-শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পাচ্ছে খাদ্য সহায়তা সিদ্ধ ডিমের বদলে কাঁচা ডিম দেওয়ায় শুরুতেই বিতর্ক

বাউফলে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০ মার্চ) সকাল ১০টায় দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
তবে কর্মসূচি শুরুর দিকে কিছু অভিভাবকের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ উঠেছে, নির্ধারিত সিদ্ধ ডিমের পরিবর্তে শিক্ষার্থীদের কাঁচা ডিম দেওয়া হচ্ছে, যা শিশুদের জন্য তাৎক্ষণিকভাবে খাওয়ার উপযোগী নয়। এতে অনেক ক্ষেত্রে ডিম ভেঙে শিক্ষার্থীদের পোশাক নষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে।
জানা গেছে, দেশের ১৫০টি উপজেলায় একযোগে এই স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ সরকার-এর অর্থায়নে বাউফল উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৩০ হাজার শিক্ষার্থী সপ্তাহে পাঁচ দিন এ খাদ্য সহায়তা পাবে।
স্কুল ফিডিং প্রকল্পের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত , স্কুলে উপস্থিতি বৃদ্ধি করা এবং ঝরে পড়া রোধ করা। ২০১০ সাল থেকে দেশের দুর্গম  এলাকায় এই কার্যক্রম চালু রয়েছে।
সাপ্তাহিক খাদ্যতালিকা অনুযায়ী—
রবিবার:১টি বান ও ১টি ডিম, সোমবার ১টি বান ও ইউএইচটি দুধ, মঙ্গলবার ১টি বান ও ফোর্টিফাইড বিস্কুট, বুধবার ১টি বান ও ১টি ডিম এবং বৃহস্পতিবার ১টি বান ও ১টি ডিম।
এছাড়া সপ্তাহে এক-দুই দিন মৌসুমি ফল দেওয়ার কথাও রয়েছে। ভোলা জেলার ঠিকাদার প্রতিষ্ঠান জন উন্নয়ন সংস্থা (জেজেএস) রুটি, ডিম ও ফল সরবরাহ করছে এবং আরএফএল দুধ সরবরাহ করছে। এ কার্যক্রম বাস্তবায়নে কারিগরি সহায়তা দিচ্ছ ডব্লিউএফপি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসাইন জানান, নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে এবং শিক্ষা বিভাগের তত্ত্বাবধায়নে তা মনিটরিং করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, “এই উদ্যোগ শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সংশ্লিষ্টরা আশা করছেন, নিয়মিত পুষ্টিকর খাদ্য সরবরাহের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হবে এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–দক্ষিণ কোরিয়ার মধ্যে  দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পাচ্ছে খাদ্য সহায়তা সিদ্ধ ডিমের বদলে কাঁচা ডিম দেওয়ায় শুরুতেই বিতর্ক

বাউফলে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় ০৩:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬