ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি
দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিশু—সচেতন ও প্রস্তুত করে তোলার ওপর জোর ‘Met Club’ ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন

জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশংকা নয় এটি অনিবার্য বাস্তবতা – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে
আলী আহসান রবি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, আমরা এমন এক সময়ে বাস করছি, যখন জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয় এটি অনিবার্য  বাস্তবতা। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন—এসব দুর্যোগ এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এই দুর্যোগগুলোর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে আমাদের শিশুরা।
শিশুরা আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন, আমাদের সম্ভাবনা। কিন্তু দুর্যোগের সময় তারাই সবচেয়ে অসহায় হয়ে পড়ে। তাই শুধু তাদের রক্ষা করাই নয়, তাদেরকে সচেতন, দক্ষ ও প্রস্তুত করে তোলা আমাদের নৈতিক ও জাতীয় দায়িত্ব।
সোমবার সকালে (৩০ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘Save the Children আয়োজিত ‘Met Club: The Next Wave’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আয়োজকরা জানান, মেট ক্লাব (Meteorological Club) একটি স্কুলভিত্তিক, শিশু-কিশোর নেতৃত্বাধীন উদ্যোগ, যার লক্ষ্য শিশুদের আবহাওয়া, জলবায়ু পরিবর্তন , প্রাকৃতিক বিপদ এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতি সম্পর্কে সচেতন ও সক্ষম করে তোলা। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের আবহাওয়া পর্যবেক্ষণ, ঝুঁকি চিহ্নিতকরণ, আগাম সতর্কতা বোঝা এবং দুর্যোগকালীন সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা উন্নয়ন করা হয়। গেমিফাইড লার্নিং পদ্ধতিভিত্তিক ই-লার্নিং প্ল্যাটফর্মটি শিশুদের জন্য একটি সহজ, আকর্ষণীয় এবং অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ তৈরি করবে, যা তাদের বাস্তব পরিস্থিতিতে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনে সহায়তা করবে এবং নিজের পাশাপাশি পরিবার ও কমিউনিটির সুরক্ষায় ভূমিকা রাখতে সক্ষম করবে।
মন্ত্রী পরে ক্লাবের ই-লার্নিং পোর্টালের উদ্বোধন ও প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
জনপ্রিয় সংবাদ

সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা

দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিশু—সচেতন ও প্রস্তুত করে তোলার ওপর জোর ‘Met Club’ ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন

জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশংকা নয় এটি অনিবার্য বাস্তবতা – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

আপডেট সময় ০১:১৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬