ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে Logo নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩৫,০০০ লিটার ফার্নেস ওয়েল এবং ৯,০০০ লিটার ডিজেল জব্দ Logo মাতৃত্বের বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo বাহুবলে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা। Logo অংশীদারিত্ব ও বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের পুনঃপ্রতিশ্রুতি Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে  FAO এর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ Logo পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ Logo টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে ‎- পানিসম্পদ মন্ত্রী Logo আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু Logo লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক
বাংলাদেশে টেকসই কৃষি ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা দূষণ নিয়ন্ত্রণ ও প্রকল্প বাস্তবায়নে যৌথ অঙ্গীকার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে  FAO এর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি মি. জিয়াওকুন শি সাক্ষাৎ করেছেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওছার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে পরিবেশ, বন ও জলবায়ু খাতের বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়। মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু পরিবেশ সুরক্ষায় বায়ু, পানি ও শব্দ দূষণ রোধ এবং পরিবেশ ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

বৈঠকে উভয় পক্ষ টেকসই কৃষি, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। মন্ত্রী বলেন, “খাদ্য ও কৃষি সংস্থা বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনের আলোকে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)-এর অর্থায়নে পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের সাথে সহযোগী পার্টনার হিসেবে প্রকল্প বাস্তবায়নে যে কাজ করছে তা প্রশংসনীয়। তাঁর মন্ত্রণালয় এ আন্তর্জাতিক সংস্থার সাথে নিবিড়ভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।”

এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি মি. জিয়াওকুন শি বলেন, “খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশে ঝুঁকিপূর্ণ বর্জ্য অপসারণ ও দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ ও প্যারিস চুক্তি বাস্তবায়নে সহায়তা, কীটনাশক ব্যবস্থাপনা ও রাসায়নিক নিরাপত্তা জোরদারকরণ, জলবায়ু সহনশীল জীবিকা ও অভিযোজনমূলক প্রকল্প, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ পুনরুদ্ধার বিষয়ক নীতি পরিকল্পনা ও বিনিয়োগ কাঠামো প্রভৃতি ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকে।” তিনি পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

বাংলাদেশে টেকসই কৃষি ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা দূষণ নিয়ন্ত্রণ ও প্রকল্প বাস্তবায়নে যৌথ অঙ্গীকার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে  FAO এর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

আপডেট সময় ০৭:১৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬