ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি। Logo জার্মান সংসদ (Bundestag)-এর পরিবেশ কমিটির প্রতিনিধিদলের সাথে পরিবেশ মন্ত্রীর বৈঠক Logo শিক্ষা সচিব বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন Logo রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৭৪ লিটার পেট্রোল জব্দ Logo কারওয়ান বাজার ও শান্তিনগরে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক বাজার পরিদর্শন Logo স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মোঃ আবু তৈয়বকে আটক করেছে পুলিশ Logo রাণীশংকৈলে পিআইও কার্যালয়কে কেন্দ্র করে ছাত্রদল–গণঅধিকার নেতাকর্মীদের সংঘর্ষ, আহত কয়েকজন Logo মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত। Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার
ভোজ্যতেলের সরবরাহ ও দাম নিয়ে খোঁজখবর, দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের আশ্বাস

কারওয়ান বাজার ও শান্তিনগরে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক বাজার পরিদর্শন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ ( ৭ এপ্রিল ) সন্ধ্যায় ভোজ্যতেলের সরবরাহ ও বিপনন পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজারে যান।

এসময় তিনি বাজারের ভোজ্যতেলের ডিলার,পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ ও বিপনন পরিস্থিতির খোঁজখবর নেন। উপস্থিত ক্রেতাদের সাথেও তিনি কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

খুচরা বিক্রেতারা জানান তারা চাহিদা দিয়ে তেলের সরবারাহ কম পাচ্ছেন। বাজারে ৫ লিটারের সরবরাহ একেবারে কম। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে। ক্রেতারা জানান বোতল সয়াবিন বাজারে কম তবে দাম বাড়েনি। খুচরা বিক্রেতারা আরো জানান বিভিন্ন তেল কোম্পানির ডিলার তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন।

ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে দেখা যায় দুটি ব্রান্ডের তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও বেশিরভাগ ব্রান্ডের বোতল সয়াবিন তেলের সরবরাহ ছিল প্রায় স্বাভাবিক। এসময় কয়েকটি দোকানে নতুন ব্রান্ডের সয়াবিন তেলের বোতলও বিক্রি করতে দেখা যায়। বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের দ্রুতই সরবরাহ পরিস্থিতি উন্নত হবে বলে আশ্বাস দেন।

জনপ্রিয় সংবাদ

মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

ভোজ্যতেলের সরবরাহ ও দাম নিয়ে খোঁজখবর, দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের আশ্বাস

কারওয়ান বাজার ও শান্তিনগরে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক বাজার পরিদর্শন

আপডেট সময় ০৬:৪৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬