ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo বনভূমি উদ্ধার ও বৃক্ষরোপণ জোরদারে পরিবেশ মন্ত্রীর নির্দেশনা Logo সকল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক: পুলিশ সংস্কার ও সহযোগিতা জোরদারে আলোচনা Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা সমালোচনা, ষড়যন্ত্রের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। Logo প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: সিলেটে শ্রমমন্ত্রী Logo তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
ঢাকায় বৈঠকে দুই দেশের সংসদের মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ে জোর নারীর অংশগ্রহণ, রোহিঙ্গা ইস্যু ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা

সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার অঙ্গীকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫৩৪ বার পড়া হয়েছে

সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার অঙ্গীকার

আলী আহসান রবি : প্রতিনিধি সভার স্পিকার মাননীয় মিল্টন ডিক, এমপি-এর নেতৃত্বে সফররত অস্ট্রেলিয়ান সংসদীয় প্রতিনিধিদল আজ জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি-এর সাথে সাক্ষাৎ করেছে।

বৈঠক চলাকালে অস্ট্রেলিয়ান স্পিকার উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বাধীনতার পর স্বীকৃতি প্রদানকারী প্রথম কয়েকটি দেশের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। সম্প্রতি অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে তিনি বিশ্বজুড়ে সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণের গুরুত্বের ওপর জোর দেন।  স্পিকার অস্ট্রেলিয়ার সমাজ ও অর্থনীতিতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী সম্প্রদায়ের অবদানেরও ভূয়সী প্রশংসা করেছেন। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সংসদে নারীদের বৃহত্তর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।

উভয় পক্ষ দুই সংসদের মধ্যে বর্ধিত সংযোগ, আদান-প্রদান এবং অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। তারা দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে আন্তঃসংসদীয় কর্মসূচি চালুর ওপর গুরুত্বারোপ করেন। তারা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সম্ভাব্য প্রভাব, বিশেষ করে তীব্র জ্বালানি সরবরাহ সংকট নিয়েও আলোচনা করেন।

অস্ট্রেলীয় সংসদীয় প্রতিনিধিদল আজ সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সাথেও সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলটি সংসদ ভবন পরিদর্শন করে এবং সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এই সফরকালে তারা জুলাই স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন।  এই সফরের মাধ্যমে অস্ট্রেলীয় সংসদের ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো অস্ট্রেলীয় স্পিকার বাংলাদেশ সফর করলেন

জনপ্রিয় সংবাদ

শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন

ঢাকায় বৈঠকে দুই দেশের সংসদের মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ে জোর নারীর অংশগ্রহণ, রোহিঙ্গা ইস্যু ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা

সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার অঙ্গীকার

আপডেট সময় ০৪:১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬