
আলী আহসান রবি : গতকাল ১০ এপ্রিল ২০২৬ খ্রি. রোজ শুক্রবার নৌ পুলিশ সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার অন্তর্গত লালপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই(নি:) এরশাদ আলী ও এএসআই(নি:) জিতু মিয়া সংগীয় ফোর্সসহ ফাঁড়ির আওতাধীন সুরমা নদীতে নৌ টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকা হতে ইঞ্জিন চালিত কাঠের তৈরী নৌকাযোগে কতিপয় চোরাকারবারি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে জামালগঞ্জ থানাধীন গজাড়িয়া এলাকা দিয়ে ভৈরব যাবে।
উক্ত তথ্যের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) সজল কুমার কানু এর নেতৃত্বে বর্ণিত অফিসার ফোর্স জামালগঞ্জ থানাধীন আলিপুর নামক স্থানে সুরমা নদীতে বিকেল পৌনে ছয়টায় নৌকাটি আটক করেন।
নৌকাটি আটক করে তল্লাশী পূর্বক নৌকার পাটাতন থেকে ৪৮ পিছ কাঁচের বোতল ভর্তি STERLING RESERVE ভারতীয় তৈরি মদ। একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর ৪৮ পিছ কাঁচের বোতল ভর্তি IMPERIAL BLUE মদ। একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে ১৪০ পিছ প্লাস্টিকের বোতলে ICOMQ WHITE মদ। একটি প্লাস্টিকের বস্তার ভিতরে ১৮ পিছ কাঁচের বোতল ভর্তি BRO COKE মদ। সর্বমোট ২৫৪ বোতল ভারতীয় তৈরি মদ মূল্য অনুমান ২০১৪২০/-(দুই লক্ষ এক হাজার চারশত বিশ) টাকা সহ ১টি ইঞ্জিন চালিত কাঠের তৈরী নৌকা উদ্ধার করা হয়। নৌকায় থাকা ৩ জন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
আসামীদের জিজ্জাসাবাদে জানা যায় তারা ভারতীয় সীমানা হতে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ভৈরব নিয়ে যাচ্ছিল।
উক্ত ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য গতকাল আরো একটি সফল অভিযানে নৌ পুলিশের একই অঞ্চলের আওতাধীন টুকেরবাজার নৌ ফাঁড়ির একটি টহল দল ১০৫ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করে।
নিজস্ব সংবাদ : 





















