ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুনামগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে চোরাচালান পণ্য জব্দ, আটক ২ জন Logo ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম Logo খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ Logo সুনামগঞ্জে নৌ পুলিশের অভিযানে ২৫৪ বোতল ভারতীয় মদসহ নৌকা ও ৩ চোরাকারবারি আটক Logo সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব: বাণিজ্যমন্ত্রী Logo সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন: কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি – বাণিজ্যমন্ত্রী Logo বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আইইডি ও অ্যান্টি-পার্সোনেল মাইন শনাক্ত এবং দাহ্য রাসায়নিক পদার্থ জব্দ Logo ঢাকার মোহাম্মদপুর ভূমি অফিস  পরিদর্শন করেন – ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ Logo আগামী পাঁচ বছরে ৩ লক্ষ বৃক্ষরোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন Logo রানীশংকৈলে সংবাদকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজের তীব্র নিন্দা
শ্রমিক সম্মেলনে গণরায় ও সংস্কার বাস্তবায়ন নিয়ে কঠোর সমালোচনা এনসিপি আহ্বায়কের

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ ও মোঃ নাহিদ ইসলাম বলেন, ‘এদেশের জাতীয় ইতিহাসে আমরা বারবার দেখেছি, শ্রমিকেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ১৯৪৭ এর আজাদির লড়াই থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং এদেশে যত গণঅভ্যুত্থান হয়েছে, এমনকি চব্বিশের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ।’

শ্রমজীবী মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসা বিএনপি একমাসের মাথায় জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। বলেন, ‘নতুন যে সরকার গঠিত হয়েছে, তারা শ্রমিকদের রক্তের ওপর ক্ষমতায় বসেছে। কিন্তু একমাসের মাথায় তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেঈমানি করেছে। গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই সরকার গণবিরোধী সরকার। ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে।’

অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ গুলো আইনে পরিণত করার ও সংস্কার বাস্তবায়নের ওয়াদা বিএনপি ভঙ্গ করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘এদেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হবে না। গণআন্দোলন গড়ে তুলে শ্রমিকের অধিকারসহ সংস্কার বাস্তবায়নে বাধ্য করা হবে।’

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে চোরাচালান পণ্য জব্দ, আটক ২ জন

শ্রমিক সম্মেলনে গণরায় ও সংস্কার বাস্তবায়ন নিয়ে কঠোর সমালোচনা এনসিপি আহ্বায়কের

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম

আপডেট সময় ১০:০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬