
কাইয়ুম বাদশাহ : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের বাসিন্দা মো. মাসুদ রানা, মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সন্তান মনোনীত হয়েছেন। তার এই মনোনয়নের খবরে এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মো. মাসুদ রানা দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা পরিবারগুলোর মর্যাদা রক্ষা এবং বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণ মূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা, দায়িত্বশীলতা ও জনসম্পৃক্ততার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় পর্যায়ে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “পরম শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে, আমাকে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এটি আমার জন্য অত্যন্ত গর্বের, সম্মানের এবং দায়িত্বপূর্ণ একটি মুহূর্ত। সংগঠনের সম্মানিত চেয়ারম্যান সোলায়মান সাহেব এবং মহাসচিব শফিকুল ইসলাম (বাবু)ভাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের বিশ্বাস, ভালোবাসা ও আস্থার মর্যাদা রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকবো।”
তিনি আরও বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং মুক্তিযোদ্ধা পরিবারের মর্যাদা রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব—ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
এদিকে, তার এই মনোনয়নে ব্রাহ্মণপাড়া বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, ও জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধার সন্তানেরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আরোও শুভেচ্ছা জানিয়েছেন শশীদল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আকবর, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, প্রফেসর নেসার আহমেদ, প্রভাষক মো. মোস্তাক আহমেদ, ফুল মিয়া মেম্বার, মো. মফিজ মেম্বারসহ এলাকার বিশিষ্টজনেরা।
স্থানীয়দের প্রত্যাশা, মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সন্তান হিসেবে পারিবারিক ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মো. মাসুদ রানা নতুন দায়িত্বে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নিজস্ব সংবাদ : 



















