ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo দান-সহযোগিতায় আলো ছড়ানো সামিউল ইসলাম (পারভেজ) — মানবিক কর্মকাণ্ডে আলোচনায়, চন্ডিপুরে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা Logo মধ্যনগরে দুই লাখ টাকার কাবিখা প্রকল্পে নিম্নমানের বাঁশের সাঁকো নির্মাণের অভিযোগ, এক সপ্তাহেই ঝুঁকিতে চলাচল। Logo বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে অবতরণ, পৌঁছাল ৪১৯ হজযাত্রী Logo ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার Logo রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা Logo ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন
বিজি-৩০০১ ফ্লাইটে যাত্রা; বিমানবন্দরে রাষ্ট্রদূতসহ বিভিন্ন কর্মকর্তার অভ্যর্থনা

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে অবতরণ, পৌঁছাল ৪১৯ হজযাত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪ টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে হজযাত্রী ছিলো ৪১৯ জন।

বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদেরকে অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মোঃ কামরুল ইসলাম।

হজযাত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মোঃ রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি ও হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জনপ্রিয় সংবাদ

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিজি-৩০০১ ফ্লাইটে যাত্রা; বিমানবন্দরে রাষ্ট্রদূতসহ বিভিন্ন কর্মকর্তার অভ্যর্থনা

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে অবতরণ, পৌঁছাল ৪১৯ হজযাত্রী

আপডেট সময় ০৭:২০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬