ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
লক্ষীপুরে রাজাপুর–দেবীনগর খাল পুনঃখননের উদ্বোধন, ৫ বছরে ২০ হাজার কিমি খননের লক্ষ্য

জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে। – পানি সম্পদ মন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫৪৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, নদী, খাল, জলাধার খনন ও পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ বৃদ্ধি করে শুষ্ক মৌসুমে কৃষি কাজে সেচের ব্যবস্থা ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করা হবে। জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

‎

‎আজ লক্ষীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের রাজাপুর-দেবীনগর খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।

‎

‎মন্ত্রী আরও বলেন,  এ এলাকার জনগণের স্বার্থে  রাজাপুর-দেবীনগর খাল পুনঃখনন করা হচ্ছে। খালটি পুন:খনন করা হলে এর দুপাশে বসবাসরত জনগণকে কৃষি কাজে সেচের ব্যবস্থার পাশাপাশি বন্যায় জলবদ্ধতার হাত থেকে রক্ষা করা যাবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষার খালের দুপাশে বৃক্ষরোপন করা হবে। খাল খনন কর্মসূচিতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে তিনি জানান।

‎

‎এ্যানি চৌধুরী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে আধুনিক কৃষির বিপ্লব করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন ও পুনঃখননের মাধ্যমে কৃষিতে নতুন বিপ্লব রচিত হবে। দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে  ৫৪ জেলায় খনন উদ্বোধন করা হয়েছে। তিনি জানান  আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী-খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‎

‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় ২.১৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৯ কিলোমিটার  রাজাপুর-দেবীনগর খাল পুনঃখনন  করা হচ্ছে।

‎

‎মন্ত্রী এছাড়াও ও লক্ষীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মরা মেঘনা হতে চর মার্টিন পর্যন্ত ১.৮৫ কোটি টাকা ব্যয়ে ৬.৬২ কিলোমিটার  খাল পুনঃখনন উদ্বোধন করেন।

‎

‎লক্ষীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোঃ রায়হান কাজমী, সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

লক্ষীপুরে রাজাপুর–দেবীনগর খাল পুনঃখননের উদ্বোধন, ৫ বছরে ২০ হাজার কিমি খননের লক্ষ্য

জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে। – পানি সম্পদ মন্ত্রী

আপডেট সময় ১২:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬