ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
মাদক ও অপরাধ দমনে আলোকিত হচ্ছে বস্তি এলাকা; নিরাপত্তা ও সৌরশক্তি ব্যবহারে নতুন উদ্যোগ

মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫৪৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর ভাষানটেক এলাকার নাগরিক নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ভাষানটেক বস্তিতে ৪৫০টি সোলার-ভিত্তিক এলইডি সড়ক বাতি স্থাপন করেছে।

আজ সন্ধ্যায় ভাষানটেক বেনারসি পল্লীর ২ নং গেইট সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে নতুন স্থাপিত সোলার ভিত্তিক সড়কবাতি প্রজ্বলন করেন ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে ডিএনসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভাষানটেক বস্তিতে সোলার স্ট্রিট লাইট স্থাপন সেই অঙ্গীকার পূরণেরই একটি অংশ।

তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “এই লাইটগুলো আপনাদের টাকায় স্থাপন করা হয়েছে, এগুলো আপনাদের সম্পদ। এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বও আপনাদের নিতে হবে।”

তিনি আরও বলেন, নিম্ন আয়ের মানুষের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে এবং যারা দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন, আপনাদের তাদের পাশে থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর একান্ত সচিব বলেন, “আমরা আমাদের ওয়াদা পূরণ করছি। আমরা চাই এই এলাকা থেকে মাদক, চুরি ও ছিনতাই বন্ধ হয়ে যাক।”

তিনি এলাকাবাসীকে এই সম্পদ নিজেদের মনে করে রক্ষা করার আহ্বান জানান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, পরিবারের সদস্যরা মোবাইল ফোনে কী করছে সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে কেউ অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কার্যক্রমে জড়িয়ে না পড়ে।

বাতি স্থাপন কাজের আওতায় ভাষানটেক বস্তি এলাকায় মোট ৪৫০টি সোলার বেজড LED স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নবায়নযোগ্য সৌরশক্তির ব্যবহার নিশ্চিত করে জাতীয় বিদ্যুৎ গ্রিডের উপর নির্ভরশীলতা কমানো হয়েছে।

ভাষানটেক বস্তিতে বসবাসকারী প্রায় দেড় লক্ষ নিম্ন-আয়ের মানুষের জন্য সরু রাস্তা ও গলিতে সড়কবাতির ব্যবস্থা হওয়ায় রাত্রিকালীন চলাচল সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং বস্তির অভ্যন্তরে চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রম নিরুৎসাহিত হবে।

একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী LED প্রযুক্তি ব্যবহারের ফলে বিদ্যুতের অপচয় রোধে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রকল্পটির আওতায় স্থাপিত সোলার স্ট্রিট লাইটের মাধ্যমে বছরে প্রায় ৫৮,৩২০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

মাদক ও অপরাধ দমনে আলোকিত হচ্ছে বস্তি এলাকা; নিরাপত্তা ও সৌরশক্তি ব্যবহারে নতুন উদ্যোগ

মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি।

আপডেট সময় ০৭:২৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬