ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁয় জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চক্রের মুখোশ উন্মোচন: পিবিআই তদন্তে গ্রেপ্তার ৪, কারাগারে প্রেরণ Logo আসন্ন বর্ষায় জলাবদ্ধতা ও ডেঙ্গু মোকাবেলায় আগেভাগেই ক্র্যাশ প্রোগ্রামে নামছে ডিএনসিসি Logo টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে পিস্তলসহ একজন আটক Logo আইএলও,  এডিবি,  ইউএন উইমেন যৌথভাবে আয়োজিত জাতীয় নীতিগত অঙ্গীকার ও কৌশলগত অগ্রাধিকার বিষয়ক মন্ত্রী পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত Logo বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার তিন Logo নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ২৬৬ জন। Logo সেনেগালসহ আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার নবায়ন করেছে Logo ষথাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন Logo পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব Logo সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
পিবিআই তদন্তে অভিযোগ প্রমাণিত, আদালতে জামিন নামঞ্জুর রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন জমি দখলের অভিযোগ

নওগাঁয় জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চক্রের মুখোশ উন্মোচন: পিবিআই তদন্তে গ্রেপ্তার ৪, কারাগারে প্রেরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত আলী : নওগাঁর বালুডাঙ্গা ও সদর উপজেলার চকরামচন্দ্র মৌজায় জাল দলিল তৈরি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। এ ঘটনায় আদালত চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি করে অসহায় ও সাধারণ মানুষের জমি অবৈধভাবে দখল করে আসছিল। অভিযোগ রয়েছে, এই চক্রের নেতৃত্বে ছিলেন ১ নম্বর আসামি মোঃ আবু বক্কর সিদ্দিক (নান্টু), যিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তিনি তার অপর তিন সহোদর ভাইসহ রাজনৈতিক প্রভাব ব্যবহার করে জমির প্রকৃত মালিকানা না থাকা সত্ত্বেও নিজেদের নামে দাবি প্রতিষ্ঠার চেষ্টা করেন।

গত ১৯ এপ্রিল ২০২৫ তারিখে নওগাঁ জেলা অ্যাডভোকেট বার ভবনের আব্দুল জব্বার হলরুমে উভয় পক্ষ আইনজীবীদের উপস্থিতিতে আলোচনায় বসেন। এ সময় বিবাদীপক্ষ একটি দলিল উপস্থাপন করে জমির মালিকানা দাবি করলে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পরবর্তীতে যাচাই-বাছাই করা হয়। তদন্তে উঠে আসে, উপস্থাপিত দলিলটি সম্পূর্ণ ভুয়া এবং সংশ্লিষ্ট জমির সঙ্গে কোনো মিল নেই।

বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই, নওগাঁ। তদন্ত কর্মকর্তা সরেজমিন পরিদর্শন, সাক্ষ্যগ্রহণ এবং দালিলিক প্রমাণ যাচাই করে নিশ্চিত হন যে, আসামিরা পরিকল্পিতভাবে জাল দলিল প্রস্তুত করে তা ব্যবহার করে জমি দখলের অপচেষ্টা চালিয়েছে। পাশাপাশি রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে তারা দীর্ঘদিন ধরে জমি অবৈধভাবে দখলে রাখার চেষ্টা করেছে বলেও তদন্তে উঠে আসে।

তদন্তে আরও প্রমাণিত হয়, আসামিরা মূল মালিকানা না থাকা সত্ত্বেও জমি নিজেদের বলে প্রচার করে এবং জালিয়াতির মাধ্যমে তৈরি দলিল বিভিন্ন স্থানে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করে। এ ঘটনায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ৪(ক), ৫(২) ও ১৬ ধারার অপরাধ সংঘটিত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

মামলার প্রেক্ষিতে আসামি মোঃ মতিউর রহমান, মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ মশিউর রহমান আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অপর আসামি জয়নাল আবেদীনের বিরুদ্ধেও প্ররোচনার অভিযোগ প্রমাণিত হয়েছে।

পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত শেষে আদালতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জাল দলিল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চক্রের মুখোশ উন্মোচন: পিবিআই তদন্তে গ্রেপ্তার ৪, কারাগারে প্রেরণ

পিবিআই তদন্তে অভিযোগ প্রমাণিত, আদালতে জামিন নামঞ্জুর রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন জমি দখলের অভিযোগ

নওগাঁয় জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চক্রের মুখোশ উন্মোচন: পিবিআই তদন্তে গ্রেপ্তার ৪, কারাগারে প্রেরণ

আপডেট সময় ০৩:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬