ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী Logo উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান Logo ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী Logo সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী Logo এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে, বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির Logo লিবিয়া থেকে মানবপাচারের শিকার ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন Logo অনলাইনে ইনকামের লোভ দেখিয়ে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ: সিআইডির অভিযানে দুই প্রতারক গ্রেফতার Logo কক্সবাজারে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি  চালিয়ে ২৪,৮০০ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে বিজিবি Logo নওগাঁয় জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চক্রের মুখোশ উন্মোচন: পিবিআই তদন্তে গ্রেপ্তার ৪, কারাগারে প্রেরণ Logo আসন্ন বর্ষায় জলাবদ্ধতা ও ডেঙ্গু মোকাবেলায় আগেভাগেই ক্র্যাশ প্রোগ্রামে নামছে ডিএনসিসি
গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে তল্লাশি; ঢাকাগামী কাভার্ড ভ্যান থেকে কোটি টাকার মাদক উদ্ধার

কক্সবাজারে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি  চালিয়ে ২৪,৮০০ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে বিজিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)

কক্সবাজারের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে ঢাকাগামী একটি টাটা কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৪,৮০০ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে।

গতকাল আনুমানিক ২৩:৫০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল তৎপরতা জোরদার করা হয়। এসময় হ্নীলা হতে ঢাকাগামী একটি সন্দেহজনক টাটা কাভার্ড ভ্যান থামানো হয়। পরবর্তীতে গাড়ির চালক মোঃ রাসেল ফরাজি (৪০) এবং অপর আরোহী মেহেদী হাসান টিপু (২২) এর গতিবিধি ও কথাবার্তা অসংগতিপূর্ণ হওয়ায় গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। তল্লাশি করে কাভার্ড ভ্যানের চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় মোট ২৪,৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭৪,৪০,০০০/- (চুয়াত্তর লক্ষ চল্লিশ হাজার) টাকা।

এ ঘটনায় দুইজনকেই আটক করা হয়।আটককৃত রাসেল ফরাজী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বরপাশা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং মেহেদী হাসান টিপু কুমিল্লার লাকসাম উপজেলার খাড়াখাল গ্রামের তাজুল ইসলামের ছেলে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে তল্লাশি; ঢাকাগামী কাভার্ড ভ্যান থেকে কোটি টাকার মাদক উদ্ধার

কক্সবাজারে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি  চালিয়ে ২৪,৮০০ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে বিজিবি

আপডেট সময় ০৩:৫৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬