ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
প্রাচীন সভ্যতার নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শনে নতুন মাত্রা; ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে জাদুঘরের গুরুত্ব তুলে ধরলেন মন্ত্রী

ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫৩৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এম.পি. আজ ঢাকার আগারগাঁওস্থ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নবস্থাপিত ‘প্রত্নতাত্ত্বিক জাদুঘর’ এর শুভ উদ্বোধন করেছেন। উদ্বোধন শেষে তিনি অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমাদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক জাদুঘর এক অনন্য ভূমিকা পালন করবে। বাংলাদেশের প্রাগৈতিহাসিক সময়কাল থেকে শুরু করে সুলতানি ও মোঘল আমলের অমূল্য নিদর্শনসমূহ এই জাদুঘরে সুনিপুণভাবে প্রদর্শিত হচ্ছে, যা আমাদের সাংস্কৃতিক গৌরবের বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মিজ সাবিনা আলম।

জাদুঘরটি পরিদর্শনের সময় মন্ত্রী মহাস্থানগড়, পাহাড়পুর, উয়ারী-বটেশ্বরসহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ প্রত্নবস্তুসমূহ অবলোকন করেন। প্রদর্শনীতে খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়ের মৃৎপাত্র, ধাতব পাত্র, সিল বা সিলিং এবং পোড়ামাটির বল স্থান পেয়েছে। এছাড়াও দশম-একাদশ শতাব্দীর অমূল্য ‘বিষ্ণু’ মূর্তি এবং অষ্টম-নবম শতাব্দীর ‘তারা’ মূর্তিসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মতবিনিময় সভায় মন্ত্রী অধিদপ্তরের কাজের গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় ও গবেষণায় আরও নিবেদিত হয়ে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

প্রাচীন সভ্যতার নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শনে নতুন মাত্রা; ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে জাদুঘরের গুরুত্ব তুলে ধরলেন মন্ত্রী

ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

আপডেট সময় ০৬:০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬