ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  Logo হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’ Logo প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত  চার প্রতারক গ্রেফতার করেছে সিটিটিসি Logo কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন Logo সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo তারেক রহমানের নেতৃত্বে দুই মাসেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে: সংস্কৃতিমন্ত্রী Logo ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী Logo কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন Logo জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৫ লক্ষাধিক টাকার যৌন উত্তেজক সিরাপসহ একজন আটক
এনসিপিতে তিন হাজার নেতাকর্মীর যোগদান; পরিবর্তন ও সংস্কারের রাজনীতির অঙ্গীকার পুনর্ব্যক্ত

ফ্যাসিবাদ, নতুন স্বৈরতন্ত্র, পুরোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

সাবেক যুবদল নেতা মোহাম্মদ ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনিসহ বিভিন্ন দল থেকে তিন হাজার নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেছেন।

বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে তাদের বরণ করে জাতীয় নাগরিক পার্টি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

যোগদান অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এদেশের মানুষের পরিবর্তন এবং সংস্কারের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশকে সাজাতে চেয়েছিলাম। এজন্য নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, এই নির্বাচন দেশকে পরিবর্তনের নির্বাচন। কিন্তু দুঃখের বিষয়, নির্বাচনের পরপরই নির্বাচিত সরকার গণভোটক অস্বীকার করলো। তারা নির্বাচনকে একটি স্বাভাবিক পট পরিবর্তনের নির্বাচন বানিয়ে ফেললো। সংবিধানসহ অন্যান্য সংস্কার একে একে বাতিল করে দিলো।’

সারাদেশের সব প্রতিষ্ঠানে দলীয়করণের নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখছি আবারো ব্যাংক লুটেরাদের লুটপাটের সুযোগ করে দেয়া হচ্ছে। নানাভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবারো পেশি শক্তি, ক্ষমতার দাপটের রাজনীতি শুরু হচ্ছে। ফ্যাসিবাদ, নতুন কোনো স্বৈরতন্ত্র, পুরোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে। জনগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে। সেটার প্রমাণ আমরা একে একে পাচ্ছি। গণঅভ্যুত্থানের সময়ও এদেশের মানুষ আমাদের ওপর আস্থা রেখেছে। তখন আমাদের দল ছিল না। এজন্য অনেক সীমাবদ্ধতা ছিল।’

স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের জয়জয়কার হবে উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে আসছি। এবারের নির্বাচনে তারুণ্যের জয়জয়কার হবে। এবং সেটি এনসিপির সমর্থনেই হবে। পরিবর্তন প্রত্যাশী তরুণদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ জাতীয় নাগরিক পার্টি শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 

এনসিপিতে তিন হাজার নেতাকর্মীর যোগদান; পরিবর্তন ও সংস্কারের রাজনীতির অঙ্গীকার পুনর্ব্যক্ত

ফ্যাসিবাদ, নতুন স্বৈরতন্ত্র, পুরোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০১:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬