ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
ফরিদপুরের বোয়ালমারীতে খাল পুনঃখনন উদ্বোধন কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে বড় ভূমিকা রাখবে প্রকল্প

তারেক রহমানের নেতৃত্বে দুই মাসেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫৪২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : সারাদেশে এক বছরে ২০ (বিশ) হাজার খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারীতে খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এম. পি.। আজ শুক্রবার দুপুরে উপজেলার গুনবহা ইউনিয়নের মধুমতি নদী থেকে নদীয়ার চাঁদ ও কামারগ্রাম স্লুইসগেট পর্যন্ত এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পটি স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, দেশব্যাপী খাল খনন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প। আমাদের সরকার শপথ নেওয়ার মাত্র দুই মাসের মধ্যে যে পরিমাণ কাজ হাতে নিয়েছে এবং বাস্তবায়ন শুরু করেছে, তা অভাবনীয়। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি, তা করে যাচ্ছি। একটি দলের ক্যাপ্টেন যদি দক্ষ হন, তবে সেই দলও ভালো করে।

তিনি আরও বলেন, খাল খননের ফলে কৃষক বিনামূল্যে সেচের পানি পাবে। এর পাশাপাশি কৃষকদের স্বল্পমূল্যে সার ও ওষুধ প্রদানের পরিকল্পনাও সরকারের রয়েছে। এর ফলে গ্রামীণ জনপদে পানির প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে মন্ত্রী বলেন, ২০০৮ সালের পর এ দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। ফ্যাসিবাদী সরকার দিনের ভোট রাতে করেছে এবং প্রশাসনকে ভোট কাটতে বাধ্য করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার জনগণের ভোটাধিকার ও সুশাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা, বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বর্তমান সরকারের ‘কৃষি ও কৃষক উন্নয়ন’ নীতির আওতায় এ বছর সারাদেশে ২০ হাজার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে পানিসম্পদ মন্ত্রণালয়, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ফরিদপুরের বোয়ালমারীতে খাল পুনঃখনন উদ্বোধন কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে বড় ভূমিকা রাখবে প্রকল্প

তারেক রহমানের নেতৃত্বে দুই মাসেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

আপডেট সময় ০৫:১৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬