ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে – রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি Logo বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী Logo ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ Logo উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন Logo প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজার–আলীকদম–বান্দরবানকে Bay of Bengal International Green Tourism Capital” ঘোষণার প্রস্তাবে স্মারকলিপি Logo পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। Logo শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত Logo ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ
সাভারের আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর সাভারের আমিনবাজার ল্যান্ডফিল এলাকায় দ্রুত সময়ের মধ্যে “বর্জ্য থেকে বিদ্যুৎ” (ওয়েস্ট টু এনার্জি) প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বুধবার আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শনকালে তিনি এ আশ্বাস প্রদান করেন। প্রতিমন্ত্রী জানান, সাভার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ক্রমবর্ধমান বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও পরিবেশ দূষণ মোকাবিলায় এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার (টপ প্রায়োরিটি) দেওয়া হয়েছে। দীর্ঘদিন জমে থাকা বর্জ্যে সৃষ্ট তীব্র দুর্গন্ধ ও দূষণে স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে উল্লেখ করে তিনি এ সমস্যা নিরসনে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২১ সালে শুরু হওয়া এ প্রকল্পটি বিভিন্ন জটিলতার কারণে বাস্তবায়নে বিলম্ব হয়েছিল। তবে বর্তমান সরকারের দ্রুত হস্তক্ষেপে এ জটিলতা দূর করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ সংশোধনের কাজ চলছে।

তিনি উল্লেখ করেন, “সবার আগে বাংলাদেশ” নীতির আলোকে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকাকে বাসযোগ্য ও দূষণমুক্ত নগরীতে রূপান্তর করতে “গ্রিন ঢাকা, ক্লিন সিটি” উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করে তিনি জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বিদ্যুৎ বিভাগকে সমন্বিতভাবে কাজ করে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করতে হবে।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে – রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

সাভারের আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:২৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬