ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে – রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি Logo বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী Logo ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ Logo উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন Logo প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজার–আলীকদম–বান্দরবানকে Bay of Bengal International Green Tourism Capital” ঘোষণার প্রস্তাবে স্মারকলিপি Logo পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। Logo শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত Logo ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ
মিডিয়া স্বাধীনতা, অপতথ্য মোকাবিলা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধ পরিকর। একই সাথে ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেয়াও জরুরি। তিনি বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্লাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃংখলার মধ্যে আনার উপর জোর দেন। এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। তিনি এসময় সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের কথাও উল্লেখ করেন।

সরকার গণমাধ্যমের বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত বৈঠক করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এসব বৈঠক থেকে প্রাপ্ত প্রস্তাব পর্যালোচনা করে সরকার একটি রোডম্যাপ তৈরি করবে। তিনি এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের বিশেষায়িত বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দিয়ে থাকে। এর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে বলে রাষ্ট্রদূত মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে এর সুষ্ঠু বিচার হবে বলে আশা প্রকাশ করেন।

দূতাবাসের প্রতিনিধি দল এ সময় হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে মন্ত্রীকে অবহিত করেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে – রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

মিডিয়া স্বাধীনতা, অপতথ্য মোকাবিলা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৫:৩২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬