ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক Logo ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১২৫ জন।

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি –উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে এবং চাঁজাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ রোববার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্লান সেন্টারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, ৫ই আগস্ট এর পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগতভাবে উন্নতি ঘটেছে। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং যারা যারা এ ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। উপদেষ্টা আরো বলেন, ৫ই আগস্ট এর পর এই নতুন বাংলাদেশে যাতে আর চাঁদাবাজি ও দখলদারিত্ব না থাকে এজন্য সকল মহলকে কাজ করতে হবে। আগের যে ইভিল প্র্যাকটিস ছিল সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজি মুক্ত, দখলদার মুক্ত ভাবে চলতে পারে। আমরা একটা সুন্দর প্র্যাকটিস গড়ে তুলতে চাই। বাংলাদেশের সকলকে আহ্বান জানাচ্ছি এ ধরনের অবৈধভাবে কাউকে চাঁদা দিবেন না। কেউ যদি চাঁদা চায় তবে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আপনারা ট্রিপল নাইনে(৯৯৯) কল করবেন। উল্লেখ্য, শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে জখম করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি –উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আপডেট সময় ১২:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫