ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক 

পেশাদার ছিনতাইকারী চক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরায় পেশাদার ছিনতাইকারী চক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা-পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো. নুরুল আমিন (২২), ২। শাকিব হোসেন (২১), ৩। মো. পারভেজ আহমেদ জুয়েল (৩৮), ৪। মো. কবির হোসেন (২৪), ৫। মোরশেদ আলম (৩০), ৬। আকাশ মোল্লা (২৬), ৭। রাকিব (১৯) ও ৮। মো. জিয়া (২০)।
শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) ভোরে উত্তরার আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকা ও ঢাকা টু ময়মনসিংহ সড়কের ফ্লাইওভার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানার একটি চৌকস দল ।
উত্তরা-পশ্চিম থানা সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানার ১০ নং সেক্টরস্থ কামারপাড়া বাসস্টান্ড এর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছিল। সে সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা কয়েকজন কৌশলে পালিয়ে গিয়েছিল। উক্ত ঘটনায় ২৩ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। মামলাটি তদন্তকালে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় উক্ত ঘটনার সাথে জড়িত এই আটজনকে আজ শুক্রবার ভোরে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উত্তরা-পশ্চিম থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত। তারা উত্তরা-পশ্চিম থানায় রুজুকৃত উক্ত ছিনতাইয়ের মামলার ঘটনায় জড়িত ছিলো মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা

পেশাদার ছিনতাইকারী চক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

আপডেট সময় ০২:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫