ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের Logo কেরানীগঞ্জে তেল সংকট: দীর্ঘ লাইনে অপেক্ষার পরও মিলছে অল্প জ্বালানি, পাম্পে সরবরাহে অচলাবস্থা Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ 

নিউমার্কেট থানা গেইটে আসামি মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় ছয়জন গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে
রাজধানীর নিউমার্কেট থানা গেইটে গ্রেফতারকৃত আসামি মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ বশির ইসলাম (২১), ২। মোঃ হাসান (২১), ৩। মোঃ ইমন (২৫), ৪। মোঃ মাসুম মাহমুদ (৩২), ৫। মোঃ আলামিন (৩০) ও ৬। মোঃ আকবর আলী (২১)।
শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) ভোরে নিউমার্কেট থানা গেইট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, রাজধানীর নিউমার্কেটের এ্যালিফ্যান্ট রোডে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় রুজুকৃত মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন (৩৫) কে রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। শুক্রবার ভোর ০৪:১০ ঘটিকায় থানা পুলিশের টিম গ্রেফতারকৃত মিথুনসহ নিউমার্কেট থানা গেইটে আসা মাত্রই উল্লিখিত গ্রেফতারকৃতরাসহ এজাহারনামীয় ১৩ জন এবং অজ্ঞাতনামা ৩০/৩৫ জন দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় নিউমার্কেট জোনের সহকারী পুলিশ সুপার তারিক লতিফসহ কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদেরকে পুলিশের আইনানুগ কাজে বাধা না দিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশ দিলে তারা উত্তেজিত হয়ে পুলিশের উপর অতর্কিতভাবে হামলা করে। তাদের হামলায় পাঁচ জন পুলিশ আহত হন। এ ঘটনায় পুলিশের পেশাদারিত্ব ও তাৎক্ষণিক তৎপরতায় হামলাকারীদের মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় নিউমার্কেট থানায় গ্রেফতারকৃত এবং পলাতকদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ

নিউমার্কেট থানা গেইটে আসামি মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় ছয়জন গ্রেফতার

আপডেট সময় ০২:৪৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫