ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

অবৈধ মাদক উদ্ধার ও ছিনতাইকারী আটক করায় দুইজন ট্রাফিক সার্জেন্টকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট বায়জিদ হোসেন ও সার্জেন্ট রানা পাল ট্রাফিক দায়িত্ব পালনের সময় বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গাঁজাসহ এক মাদক কারবারি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারসহ এক ছিনতাইকারীকে আটক করেছে। ট্রাফিকের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি এই উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ সার্জেন্ট বায়জিদ হোসেন ও সার্জেন্ট রানা পালকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার প্রদান করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি। আজ ২৮ জানুয়ারি ২০২৫খ্রি. সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে তাদের হাতে এ পুরস্কারের অর্থ প্রদান করেন তিনি। এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন। নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি সার্জেন্ট বায়জিদ হোসেন ও সার্জেন্ট রানা পালের উক্ত কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

প্রসঙ্গত, ২৭ জানুয়ারি ২০২৫খ্রি. রাত ০৮:০০ ঘটিকায় কদমতলী থানার রায়েরবাগ এলাকায় ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক-ওয়ারি বিভাগের সার্জেন্ট বায়জিদ। দায়িত্ব পালনকালে তিনি জানতে পারেন কদমতলীর রায়েরবাগ এলাকার এস.আর দরজা মেলা শো-রুমের সামনে এক ব্যক্তি অবৈধ মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তিনি তার সাথে থাকা কয়েকজন পুলিশ সদস্য নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেদোয়ান নামের এক ব্যক্তিকে আটক করেন। আটকের পর তিনি কদমতলী থানাকে বিষয়টি অবহিত করলে তৎক্ষণাৎ থানার একটি টিম ঘটনাস্থলে এসে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে দুই কেজি ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় আটককৃত রেদোয়ানের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অপরদিকে, ২৭ জানুয়ারি ২০২৫খ্রি. দুপুর ১২:০০ ঘটিকায় ট্রাফিক শাহবাগ জোনে কর্মরত শিক্ষানবিশ সার্জেন্ট রানা পাল পল্টনের ইউবিএল ক্রসিং এ দায়িত্ব পালনের সময় বিজয়নগর থেকে পল্টনের দিকে আসতে থাকা ভিক্টর ক্লাসিকের একটি বাস থেকে নামা যাত্রীর চিৎকার শুনে এগিয়ে যান এবং জানতে পারেন মোঃ আল আমিন নামে উক্ত ব্যক্তির মোবাইল ফোন শান্তিনগর মোড় থেকে এক ছিনতাইকারী ছিনতাই করেছে। তিনি সেই ছিনতাইকারীকে অনুসরণ করে পল্টন মোড়ে এসেছেন বলে জানান ভুক্তভোগী আল-আমিন। সার্জেন্ট রানা পাল তৎক্ষনাৎ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে উক্ত স্থান হতে সন্দেহভাজন অবস্থায় মোবাইল ফোন ছিনতাইকারী হাসান মাহমুদকে (৩৫) আটক করতে সমর্থ হয়। আটককৃত হাসান মাহমুদকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে। অতঃপর ছিনতাই হওয়া মোবাইল তার হেফাজত হতে উদ্ধারপূর্বক প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হয় এবং আটককৃত হাসান মাহমুদকে শাহবাগ থানার টহল টিমের নিকট হস্তান্তর করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

অবৈধ মাদক উদ্ধার ও ছিনতাইকারী আটক করায় দুইজন ট্রাফিক সার্জেন্টকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৪:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫